কমল গ্যাসের দাম

গতকালই মধ্যরাতেই বেড়েছে পেট্রোলের দাম। আজ মধ্যবিত্তদের সামান্য স্বস্তি দিয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমল ৩৭ টাকা ৫০ পয়সা। তবে ব্যাপক পরিমাণের গ্রাহকদের ক্ষেত্রে লিটার প্রতি প্রায় এক টাকা করে বাড়ল ডিজেলের দাম। গতকাল রাতেই ভ্যাট বাদে লিটার প্রতি এক টাকা ৪০ পয়সা করে বাড়ে পেট্রোলের দাম। ভ্যাট যোগ করে কলকাতা শহরে পেট্রোলের দাম হল ৭৭ টাকা ৯৯ পয়সা। রাজধানী দিল্লিতে অবশ্য ভ্যাট কম হওয়ার কারণে লিটার প্রতি পেট্রোলের দাম ৭০ টাকা ৭৪ পয়সা।

প্রতিমাসে ৪০-৫০ পয়সা বাড়বে ডিজেলের দাম

আর্থিক ক্ষতির বোঝা পুরোপুরি না কমা অবধি প্রতি মাসে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, নতুন নির্দেশ না আসা পর্যন্ত দেশের তেল সংস্থাগুলি প্রতি মাসে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়াতে পারবে। বর্তমানে প্রতি লিটারের ১০ টাকা ৮০ পয়সা ক্ষতি রেখে ডিজেল বিক্রি করা হয়।

ডিজেলে আংশিক বিনিয়ন্ত্রণ, বাড়ল ভর্তুকি-গ্যাসের সংখ্যা

আরেক প্রস্থ আর্থিক সংস্কারের দিকে পা বাড়িয়ে ডিজেলের দাম বিনিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল দ্বিতীয় ইউপিএ সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, এবার বাজারের পরিস্থিতি অনুযায়ী ডিজেলের দাম স্থির করবে তেল বিপণনকারী সংস্থাগুলি। তবে মইলি জানিয়েছেন, তেল সংস্থাগুলি প্রতি ধাপে খুব কমই দাম বাড়াতে পারবে। মুলত ডিজেলে লিটার পিছু যে ৯ টাকা ৬০ পয়সা লোকসান হচ্ছে, সেই ঘাটতি মেটাতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত।

ফের বাড়তে পারে ডিজেলের দাম

ফের বাড়তে পারে ডিজেল, কেরোসিন, এলপিজি সিলিন্ডারের দাম। অর্থমন্ত্রকের তরফে গঠিত কেলকর কমিটি কেন্দ্রকে এই দামবৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর। কেলকার কমিটির সুপারিস মেনে ডিজেলের দাম লিটারে দু থেকে তিন টাকা এবং রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে ডিজেলের দাম খোলা বাজারের হাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বছরের শুরুতেই দুঃসংবাদ, বাড়তে চলেছে জ্বালানীর দাম

বছরের শুরুতেই দুঃসংবাদ। শীঘ্রই বাড়তে পারে ডিজেল, কেরোসিন, এলপিজি সিলিন্ডারের দাম। এমনই ইঙ্গিত দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি। অর্থমন্ত্রকের তরফে গঠিত কেলকর কমিটি কেন্দ্রকে এই দামবৃদ্ধির সুপারিশ করেছে বলে জানা গেছে।

বাড়বে ডিজেল, কেরোসিনের দাম

এবারে কেরোসিনও আরও মহার্ঘ হতে চলেছে মধ্যবিত্তের কাছে। কেলকর কমিটির প্রস্তাব মেনে কেরোসিনের দাম লিটার প্রতি দশটাকা বাড়ানোর পথে হাঁটছে কেন্দ্র। দাম বৃদ্ধিতে সায় দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। তবে মন্ত্রকসূত্রে খবর, দু`বছরে ধাপে ধাপে বাড়ানো হবে কেরোসিনের দাম। একই সঙ্গে ফের লিটার প্রতি দশ টাকা বাড়ছে ডিজেলও। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ঘাটতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

রান্নার গ্যাসে ভর্তুকিতে অস্বস্তিতে কেন্দ্র

রান্নার গ্যাসে ভর্তুকি ইস্যুতে নতুন করে অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার গুজরাট বিধানসভার প্রথম পর্যায়ের ভোটগ্রহণ। ভোটের ঠিক দুদিন আগে মঙ্গলবার রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকির সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। পরিবারপিছু বছরে ছটা নয়, ভর্তুকি দেওয়া সিলিন্ডারের সংখ্যা বেড়ে হবে নটা।

বাড়তে পারে ভর্তুকি সিলিন্ডার

অর্থ মন্ত্রক থেকে অতিরিক্ত ভর্তুকি মিললে রান্নার গ্যাসের ভর্তুকি সিলিন্ডারের সংখ্যা ছয় থেকে নয় করতে রাজি তেল মন্ত্রক। গতকাল এবিষয়ে কথা বলতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করেন পেট্রোলিয়াম মন্ত্রী এম বীরপ্পা মইলি। তখনই তিনি প্রস্তাব দেন, অর্থ মন্ত্রক চলতি অর্থ বর্ষে ভর্তুকি বাবদ অতিরিক্ত তিন হাজার কোটি টাকা মঞ্জুর করলে বছরে ভর্তুকি সিলিন্ডারের উর্ধসীমা বাড়়িয়ে ছয় থেকে নয় করতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক।

এখনই বাড়ছে না গ্যাসের দাম

ক্রমাগত বিরোধিতায় ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিণ্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হঠল কেন্দ্র। নাম প্রকাশে অনিচ্ছুক তেল সংস্থার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এখন থেকে ফের পুরনো দামেই ভর্তুকিহীন সিলিণ্ডার পাওয়া যাবে। তবে কি কারণে এই দামবৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু হঠল কেন্দ্র, তা স্পষ্ট করে কিছু জানাননি ওই কর্তা। তবে বাণিজ্যিক গ্যাস সিলিণ্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিবর্তিতই রাখছে কেন্দ্র।