বড় শিল্প গড়ে তোলার মতো জমি রাজ্যের ল্যান্ডব্যাঙ্কে নেই- বলছে সরকারি সূত্র

রাজ্য সরকারের জমি নীতির গেরোয় বাংলায় কার্যত বন্ধ হয়ে গেছে শিল্পায়ন। নতুন বিনিয়োগের জন্য শিল্পপতিদের বারবার ল্যান্ডব্যাঙ্ক থেকে জমি নেওয়ার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেইমতো অর্থমন্ত্রী ছটি জেলার ল্যান্ডম্যাপ প্রকাশ করেছেন। কিন্তু সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যই বলছে, বড় শিল্প গড়ে তোলার মতো জমি রাজ্যের ল্যান্ডব্যাঙ্কে নেই।

জমি অধিগ্রহণ বিল নিয়ে ``বৃহত্তর ঐক্যমত`` রাজনৈতিক দলগুলির

সংসদের চলতি বাজেট অধিবেশনে পেশ হতে চলেছে জমি অধিগ্রহণ বিল। সংসদে বিলটি পেশ করার ব্যাপারে ``বৃহত্তর ঐক্যমত``-এ পৌঁছেছে রাজনৈতিক দলগুলি। নব্বই মিনিটের সর্বদলীয় বৈঠকের পর এই কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ ও লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।

জমি নিয়ে বিবাদের জেরে দুষ্কৃতী হামলা

জমি নিয়ে বিবাদের জেরে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা। পাঁচ লাখ টাকা তোলা চেয়ে হুমকি। গভীর রাতে সমাজবিরোধীদের দৌরাত্ম্যের সেই সিসিটিভি ফুটেজ ২৪ ঘণ্টার হাতে। ঘটনা, বেহালার এস এন চ্যাটার্জি রোড এলাকায়।

কোমা কাটল রাইডারের

ভেন্টিলেশন থেকে বাইরে আনা হল নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডারকে। বুধবার রাতে ক্রাইস্টচার্চে তাঁর উপর আক্রমণের পর থেকেই তিনি কোমাচ্ছন্ন ছিলেন। ভেন্টিলেশন ছাড়াও তিনি স্বাভাবিক শ্বাসক্রিয়া চালাতে পারছেন। তবে বুধবার রাতের কোনও স্মৃতি তাঁর নেই বলেই জানানো হয়েছে। বুধবার রাতে পানশালায় হাতাহাতির পর তিনি মাথায় এবং ফুসফুসে গুরুতর চোট পান। অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্পেন ফিরল স্পেনে, ইংল্যান্ড ইংল্যান্ডে

বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে জয়ে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফ্রান্সের ঘরের মাঠে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দিলেন ইনিয়েস্তেরা। আগের ম্যাচে ফিনল্যান্ডের কাছে আটকে যেতে হয়েছিল স্পেনকে। ফলে ফ্রান্সের থেকে দু পয়েন্টে পিছিয়ে থেকে মাঠে নামতে হয়েছিল জ্যাভিদের।আগের ম্যাচে দলে চারটে পরিবর্তন করেছিলেন স্পেন কোচ।

রাইডারের শারীরিক অবস্থার উন্নতি, ঘটনায় গ্রেফতার দুই

মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হল নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডারকে। তাঁর খুলিতে ফাটল ধরেছে বলে খবর। বুধবার সন্ধেতে একটি পানশালায় মারামারিতে জড়িয়ে পড়েন রাইডার।

বছর শেষে টেস্টে ধোনিরা থার্ড বয়, লক্ষ্ণীলাভ আড়াই লাখ মার্কিন ডলার

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ ইংল্যান্ডের কাছে ফটোফিনিশে হেরে ভারত বছরের শেষটা করল তৃতীয়স্থানেই। একনম্বর জায়গাটা ধরে রাখল দক্ষিণ আফ্রিকা।

ফরাসী সেনার গুলিতে নিহত দুই ভারতীয়, শোকপ্রকাশ ওলান্দের

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইতে ফরাসী সেনার গুলিতে মারা গেলেন দু`জন ভারতীয়। গুরুতর আহত আরও ছ`জন। বাঙ্গুই এয়ারপোর্টে দিকে দ্রুত গতিতে ছুটে আসা দুটি গাড়িতে গুলি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রে খবর। গত কয়েকদিন ধরেই বিদ্রোহীদের দখলে চলে গেছে সেন্টাল আফ্রিকান রিপাবলিকের বেশ কিছু অংশ। সে কারণে সারা দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

ফুটবলের `ফার্স্ট বয়`দের রুখে দিল ৮৭ নম্বররা

বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বে অপ্রত্যাশিতভাবে আটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফিফা ক্রমতালিকায় ৮৭ নম্বর স্থানে থাকা ফিনল্যান্ড রুখে দিল বিশ্ব ফুটবলের ফার্স্ট বয়ের দেশেরা। সার্গিও রামোসের গোলে এগিয়ে থেকেও জিততে পারল না ভিনসেন্ট দেল বস্কে-র দল। খেলা শেষ হওযার বারো মিনিট আগে ফিনল্যান্ডকে সমতায় ফেরান টিমু পুক্কি। ইকের ক্যাসিয়াস,কার্লোস পুয়োল,জ্যাভিকে ছাড়াই ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল স্পেন।