বিকল্প জোট গঠনে উদ্যোগ বামেদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডেরাল ফ্রন্টের প্রস্তাবকে অবাস্তব বলে বিকল্প জোট গঠনে উদ্যোগ শুরু করে দিল বাম দলেরা। এনডিএতে ভাঙনের সম্ভাবনার পাশাপাশিই জোরালো হচ্ছে বিকল্প ফ্রন্ট গঠনের জল্পনা। দিল্লিতে জেডিইউ নেতা শরদ যাদবের সঙ্গে দেখা করেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।  অন্যদিকে, দিল্লিতে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের সঙ্গে দেখা করেছেন সিপিআইয়ের এবি বর্ধন। বিকল্প নীতির ভিত্তিতেই বিকল্প জোট গঠনে বামেরা উদ্যোগী হবে বলে জানান সীতারাম ইয়েচুরি।

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা জট অব্যাহত

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা জট অব্যাহত। শুক্রবার ভোটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মহাকরণে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব, এডিজি আইনশঙ্খলা, ডিজি এবং স্বরাষ্ট্রসচিব।

পঞ্চায়েত নির্বাচন: বহু আসনে প্রার্থী দিতে পারলেন না বামেরা

পঞ্চায়েত ভোটের প্রথম দফার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে গতকাল। বিরোধীদের আশঙ্কা সত্যি করে নটি জেলার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বহু আসনেই প্রার্থী দিতে পারল না  বামেরা। এবিষয়ে গতকালই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। 

সুষ্ঠ ভোটের দাবিতে কমিশনের কাছে বামফ্রন্ট

পঞ্চায়েত ভোট অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনকে কমিশনকে আর্জি জানাল বামেরা। আজ সিপিআইএম নেতা রবীন দেবের নেতৃত্বে বামেদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান।

বামফ্রন্টের স্লোগান ধার করছে তৃণমূল: সূর্যকান্ত মিশ্র

বামফ্রন্টের স্লোগান ধার করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডোমজুরে এক জনসভায় এই অভিযোগ করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই এর বিরুদ্ধে যোগ্য জবাব দেবে বাম কর্মী-সমর্থকেরা। রাজ্যের কোনও মানুষই শান্তিতে নেই বলেও মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র।

ধ্বংসের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য সূর্যকান্তের

মুখ্যমন্ত্রী হয়েও ধ্বংসের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যেমনটা করতেন বিরোধীনেত্রী থাকাকালীন। কাকদ্বীপ সাবডিভিশনের  ঢোলার মাঠে বামফ্রন্টের সমাবেশে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাপরিষদকে  রাজ্যের সবথেকে দুর্নীতিগ্রস্ত জেলাপরিষদ বলেও মন্তব্য করেন তিনি।

আদিবাসীরা রাজ্যে বঞ্চিত: সূর্যকান্ত মিশ্র

রাজ্যের আদিবাসী অধিকার মঞ্চের সমাবেশ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একযোগে আক্রমণ শানালেন বামেরা। আদিবাসীরা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন সূর্যকান্ত মিশ্র। অধিকার আদায় করে নিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন বিমান বসু। রাজ্যে পালাবদলের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আদিবাসীদের আন্দোলন। এবার সেই আদিবাসীদের নিজেদের পক্ষে সংগঠিত করতে শুরু করেছে বামেরা। রবিবার রাজ্যের সব অংশের আদিবাসীদের নিয়ে কলকাতায় রানি রাসমণি রোডে একটি কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু। রাজ্যে আদিবাসীরা বহুক্ষেত্রে তাঁদের অধিকার হারাচ্ছেন বলে অভিযোগ করেন সূর্যকান্ত মিশ্র।

পঞ্চায়েতের আগে ঐক্যের ডাক বাম নেতাদের

এর আগে ২০০৮-এ শরিকি ঐক্য না হওযার কারণে পঞ্চায়েতে খারাপ ফলাফল হয় বামেদের। সেইকারণেই এবার আগেভাগেই পঞ্চায়েত ভোটের জন্য ঐক্য নিশ্চিত করার কাজ শুরু করে দিলেন বাম নেতারা। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠক বসে। সিদ্ধান্ত হয়েছে, একেবারে গ্রাম স্তর থেকে বামঐক্য নিশ্চিত করতে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে।

পুলিসের চোখরাঙানি তবু বামেদের সভায় আবেগের সাড়া

কলকাতা পুরসভার সামনে বামফ্রন্টের সভার মঞ্চ করতে বাধা দিয়েছিল পুলিস। কিন্তু পুলিসি বাধার মুখে পড়েও বাম নেতারা মঞ্চ ছাড়াই, খালি গলায় সভা করলেন। আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছিলেন পুলিস বাধা দিলেও কলকাতা পুরসভার সামনে বামেদের সভা হবে। সেই অবস্থানেই অনড় ছিলেন বাম নেতারা।