বামেদের স্মারকলিপি নিলেন না, পক্ষপাতিত্বের অভিযোগ নগরপালের বিরুদ্ধে

বামেদের অভিযোগ, ৯ এপ্রিল থেকে লাগাতার তাদের দলীয় দফতর ও কর্মীদের ওপর শাসকদলের হামলা চলছে। এই হামলার কথা জানিয়ে তারা কলকাতার নগরপাল সুরজিত করপুরকায়স্থকে স্মারকলিপি দিতে চান। কিন্তু, নগরপাল সরাসরি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। আজ বিমান বসু বলেন, সুরজিত করপুরকায়স্থ জানিয়েছেন বামেদের স্মারকলিপি নিতে তিনি অপারগ।

তৃণমূলের হামলার প্রতিবাদে আজ শহরে বামেদের মিছিল

দিল্লিতে মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভের পর থেকেই এরাজ্যে তাদের কর্মী-সমর্থকদের ওপর  তাণ্ডব চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। হামলা-ভাঙচুর-অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বাম দলগুলির দফতরেও। অভিযোগ বাম নেতৃত্বের।

প্রার্থীতালিকা নিয়ে আজ বৈঠকে বামেরা

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে রাজ্য ব্রামফ্রন্ট। আজ বিকেল চারটেয় বৈঠক হওয়ার কথা। বিভিন্ন জেলায় বাম ঐক্য নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হওয়ার কথা। বিকেল সাড়ে পাঁচটেয় সাংবাদিক সম্মেলন করবে বাম নেতৃত্বে।

সুষ্ঠ ভোটের দাবিতে কমিশনের কাছে বামফ্রন্ট

পঞ্চায়েত ভোট অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনকে কমিশনকে আর্জি জানাল বামেরা। আজ সিপিআইএম নেতা রবীন দেবের নেতৃত্বে বামেদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান।

বামফ্রন্টের স্লোগান ধার করছে তৃণমূল: সূর্যকান্ত মিশ্র

বামফ্রন্টের স্লোগান ধার করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডোমজুরে এক জনসভায় এই অভিযোগ করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই এর বিরুদ্ধে যোগ্য জবাব দেবে বাম কর্মী-সমর্থকেরা। রাজ্যের কোনও মানুষই শান্তিতে নেই বলেও মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র।

ধ্বংসের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য সূর্যকান্তের

মুখ্যমন্ত্রী হয়েও ধ্বংসের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যেমনটা করতেন বিরোধীনেত্রী থাকাকালীন। কাকদ্বীপ সাবডিভিশনের  ঢোলার মাঠে বামফ্রন্টের সমাবেশে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাপরিষদকে  রাজ্যের সবথেকে দুর্নীতিগ্রস্ত জেলাপরিষদ বলেও মন্তব্য করেন তিনি।

ত্রিপুরায় বামফ্রন্টের ফল আরও ভাল হবে, মত মানিক সরকারের

আসন্ন বিধানসভা নির্বাচনে দুহাজার আটের চেয়েও ভাল করবে বামফ্রন্ট সরকার। চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত নির্বাচনে দেওয়া সবকটি প্রতিশ্রুতি রূপায়িত হওয়ায় এবার বামফ্রন্ট আরও ভাল করবে বলে আশাবাদী তিনি। রাজ্যের উন্নয়নের প্রশ্নে বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

বামেদের ধিক্কার মিছিলে জনজোয়ার

রেজ্জাক মোল্লা সহ দলীয় কর্মীদের আক্রমণের প্রতিবাদে রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করল বামেরা। কলকাতায় প্রতিবাদ মিছিলের শুরুতে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ শীর্ষ বাম নেতারা। ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিলে পা মেলান অসংখ্য মানুষ। 

পঞ্চায়েতের আগে বাম ঐক্যে জোর বিমান বসুর

পঞ্চায়েত ভোটে সার্বিক শরিকী ঐক্যের প্রশ্নে চিরকালই ফাঁক থেকে গেছে। কার্যত একথা স্বীকার করে নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। গত পঞ্চায়েত নির্বাচনে শরিকী অনৈক্যের কারণে যথেষ্ট খেসারত দিতে হয়েছিল বলে মেনে নেন তিনি। এবার তাই ফ্রন্টে সার্বিক ঐক্য এনে পঞ্চায়েত ভোটে লড়তে মরিয়া বামফ্রন্ট। রাজ্যে বিরোধী আসনে বসার পর, এই প্রথম পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নামছে বামফ্রন্ট। আর এই লড়াইয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বিক শরিকী ঐক্য প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনে ছ হাজারের বেশি আসনে প্রতীকচিহ্নের ওপর ঐকমত্য হয়নি। শরিকী ঐক্যে ফাটল আরও বাড়িয়েছেন একে অপরের বিরুদ্ধে দেওয়া গোঁজ প্রার্থী। শুক্রবার একথা স্বীকার করে নেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।