তিন দশক পর অবশেষে গণতন্ত্রের স্বাদ পেতে চলেছে লিবিয়া জনগণ! গদ্দাফি-পরবর্তী লিবিয়ায় আজ ভোটগ্রহণ। দেশের জাতীয় আইনসভা পাবলিক ন্যাশনাল কনফারেন্স-এর ২০০ আসনের জন্য ভোটগ্রহণ হবে আজ। তার জন্য এখন সেখানে সাজো সাজো রব। রাজধানী ত্রিপোলির পাশাপাশি অন্যান্য শহরেও ভোট উপলক্ষে টানা এক মাস ধরে চলছে প্রচার।
ধরা পড়লেন মুয়াম্মর গদ্দাফির প্রাক্তন গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি। শনিবার রাতে পশ্চিম আফ্রিকার মওরিতানিয়ায় গ্রেফতার করা হয় সেনুসিকে। মওরিতানিয়া পুলিস সূত্রে খবর, রাজধানী নোওয়াকচট বিমানবন্দরে জাল পাসপোর্টসহ গ্রেফতার করা হয় সেনুসিকে।
মুয়াম্মর গদ্দাফির পতনের পর এক বছরও হয়নি। ফের গণঅভ্যুত্থানের ভ্রূকুটি লিবিয়ায়। এবার গণঅভ্যুত্থানের হুমকি দিলেন মুয়াম্মর গদ্দাফির পুত্র সাদি গদ্দাফি। শুক্রবার আল আরবিয়া চ্যানেলকে ফোনে সাদি জানান, তাঁর বাবার মৃত্যুর পর লিবিয়ার বর্তমান সরকার বিরোধীদের সঙ্গে নিত্য যোগাযোগ রেখে চলেছেন তিনি।
মুয়াম্মর গদ্দাফির খুনিদের বিচার হবে। বিশ্বজুড়ে গদ্দাফির মৃত্যু ঘিরে বিতর্কের মুখে একথা ঘোষণা করল লিবিয়ার অন্তর্বর্তী সরকার। ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা জানিয়েছেন ইতিমধ্যে গদ্দাফির মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।
ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর। শেষ হল আট মাসের যুদ্ধ। রবিবার, বেংঘাজির ফ্রিডম স্ক্যোয়ারে গদ্দাফি বাহিনীর সঙ্গে যুদ্ধাবসানের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের ডেপুটি লিডার আবদেল হাফিজ ঘোগা।
ক্রমেই জটিল হচ্ছে মুয়াম্মার গদ্দাফির মৃত্যুরহস্য। ঠিক কোন অবস্থায় মারা গিয়েছেন লিবিয়ার শাসক তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না। এই পরিস্থিতিতে গদ্দাফির মৃত্যুকে যুদ্ধাপরাধ হিসেবে ঘোষণা করে তার মৃত্যুর তদন্ত চাইল রাষ্ট্রসঙ্ঘ।
লোকচক্ষুর অন্তরালে সমাধিস্থ করা হবে মুয়াম্মর গদ্দাফিকে। এমনই পরিকল্পনা লিবিয়ার বর্তমান প্রশাসনের।
নিহত মুয়াম্মর গদ্দাফি। লিবিয়ার অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জানিয়েছেন, সির্তেতে সেনার গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। তবে ঠিক কীভাবে গদ্দাফির মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও বিভ্রান্তি কাটেনি।
মুয়াম্মর গদ্দাফির পুত্র মুতাসিমকে গ্রেফতার করার খবর অস্বীকার করেছে লিবিয়ার ক্ষমতাশীন এনটিসি।
বাগান কর্তাদের মধ্যে মতবিরোধের কথা স্বীকার সহসচিবের
গড়াপেটা বিতর্কে পদত্যাগ উত্পল গাঙ্গুলির
হুইল চেয়ারে বসে আত্মসমর্পন কাজির
কাপুরুষ ব্রাত্যর অভিনয়টা বড় পাওনা
ভুট্টো হত্যা: জামিন পেয়েও গৃহবন্দি মুশারফ
আরুশির খুনের সময় ঘুমোচ্ছিলেন বাবা?
ছেলের প্রশংসায় পঞ্চমুখ ঋষি