টাট্রা ট্রাক কেলেঙ্কারির জেরে সাসপেন্ড বিইএমএল প্রধান

টাট্রা ট্রাক কেলেঙ্কারির জেরে এবার সিবিআই জেরার মুখে পড়েছিলেন আগেই। এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা `ভারত আর্থ মুভার্স লিমিটেড` (বিইএমএল)-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ভি আর এস নটরাজনকে টাট্রা ট্রাক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সাসপেন্ড করল প্রতিরক্ষা মন্ত্রক!

বিক্রম সিংয়ের হাতে দায়িত্বভার দিয়ে অবসর নিলেন ভি কে সিং

বিদায়বেলায় বিগত দু`বছরের তিক্ততার আবহকে এক লহমায় দূরে ঠেলে দিলেন জেনারেল ভি কে সিং। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সময় নবনিযুক্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংয়ের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য ভারতীয় সেনাবাহিনীর অফিসারদের কাছে আবেদন জানিয়ে ইতি টানলেন নিজের চার দশকের বর্ণময় সেনাজীবনে।

সেনাপ্রধানের বিরদ্ধে সিবিআই তদন্তের আর্জি প্রত্যাহার তেজিন্দরের

শেষ পর্যন্ত টাট্রা ট্রাক ঘুষকাণ্ডে সেনাপ্রধান বিজয়কুমার সিংয়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদন প্রত্যাহার করে নিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজিন্দর সিং। এদিন শীর্ষ আদালতে দাখিল করা এক হলফনামায় সামরিক গোয়েন্দা শাখার প্রাক্তন প্রধান তেজিন্দর জানিয়েছেন, এই মামলার সূত্রে তাঁর কাছে কিছু অতি গোপনীয় নথিপত্র এসেছে, এবং সেগুলি তিনি প্রকাশ্যে আনতে চান না বলেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

এনডিএ আমলেই কেনা হয় টাট্রা ট্রাক, সংসদে জবাব অ্যান্টনির

টুজি কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর নিলাম না করে স্পেকট্রাম বণ্টনের জন্য এনডিএ জমানার টেলিকম নীতিকে দুষেছিলেন আন্দিমুথু রাজা। এবার ভারতীয় সেনাবাহিনীর জন্য টাট্রা ট্রাক কেনায় দুর্নীতির অভিযোগ আড়াল করতে একই কৌশল নিলেন আরাক্কাপারম্বিল কুরিয়েন অ্যান্টনি!

সেনাপ্রধানের বিরুদ্ধে প্রাক্তন সেনাকর্তার মামলার শুনানি আজ

মানহানি মামলায় সেনাপ্রধানকে সমন পাঠানো নিয়ে সম্ভবত আজই শুনানি হবে দিল্লি হাইকোর্টে। প্রাক্তন সেনা অফিসার তেজিন্দর সিংয়ের বিরুদ্ধে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ এনেছিলেন সেনাপ্রধান। জেনারেল ভি কে সিংয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালতে মানহানির মামলা দায়ের করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজিন্দর সিং।

ভেকট্রা`র উড়ান পরিষেবায় নিষেধাজ্ঞা কেন্দ্রের

টাট্রা ট্রাক কেলেঙ্কারিতে অভিযুক্ত অনাবাসী ভারতীয় শিল্পপতি রবি ঋষির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। শুক্রবার ঋষি`র মালিকানাধীন সংস্থা `ভেকট্রা হেলিকপ লিমিটেড`-এর উড়ান-নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করা হয়েছে।

ট্রাক কেলেঙ্কারি, জেরার মুখে প্রাক্তন সেনাকর্তা

ভারতীয় সেনাবাহিনীতে টাট্রা ট্রাক ঘুষকাণ্ডের তদন্তে নেমে এবার ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিং`কে জেরা করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এর আগে চেক প্রজাতন্ত্রের ট্রাক নির্মাতা কোম্পানি টাট্রা-র প্রধান অংশীদার, ব্রিটেনের সংস্থা, ভেকট্রা`র ভারতীয় বংশোদ্ভূত মালিক রবি ঋষি এবং টাট্রা ট্রাকের যন্ত্রাংশ ভারতে এনে সেগুলি জুড়ে ভারতীয় ফৌজে ট্রাক সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা `ভারত আর্থ মুভার্স লিমিটেড` (বিইএমএল)-এর কর্ণধার ভি নটরাজনকে জেরা করা হয়েছে এই মামলায়।

ট্রাক ঘুষ কাণ্ড, সেনাপ্রধানের বয়ান রেকর্ড সিবিআই-এর

টাট্রা কেলেঙ্কারির তদন্তে নেমে এবার সেনাপ্রধান বিজয়কুমার সিংয়ের বয়ান রেকর্ড করল সিবিআই। আগেই জেনারেল ভি কে সিংয়ের কাছে কিছু প্রশ্নের তালিকা পাঠানো হয়েছিল সিবিআই-এর তরফে।

টাট্রা ট্রাক কেলেঙ্কারি, বিইএমএল প্রধানের বাড়িতে সিবিআই তল্লাশি

টাট্রা কেলেঙ্কারির তদন্তে নেমে এবার ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল)-এর চেয়ারম্যান ভিআরএস নটরাজনকে নিশানা করল সিবিআই। বৃহস্পতিবার প্রতিরক্ষা পরিবহণ সরঞ্জাম সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রধানের কোয়েম্বাটোর এবং বেঙ্গালুরুর বাড়িতে এদিন বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই-এর দু`টি টিম।