রাষ্ট্রসঙ্ঘে শ্রীলঙ্কার বিরোধী প্রস্তাবে ভোট ভারতের

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রসঙ্ঘে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত। সাতচল্লিশ সদস্যের মানবাধিকার কাউন্সিলের ২৫টি দেশই মার্কিন ওই প্রস্তাব সমর্থন জানানোয় তা পাশ হয়ে যায়। প্রস্তাবের পক্ষে ভোট দিলেও একাধিক সংশোধনী আনারও চেষ্টা করেন ভারতের প্রতিনিধি। যদিও, সেগুলি শেষ পর্যন্ত সেগুলি গ্রাহ্য হয়নি।

ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তি

অবশেষে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হল বহু প্রতীক্ষিত বন্দি প্রত্যর্পণ চুক্তি ও ভিসা সরলীকরণ চুক্তি। সোমবার ঢাকায় একটি হোটেলে এই চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর। এই চুক্তির ফলে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফিরিয়ে আনার ব্যাপারটি অনেকটাই সহজ হবে বলে মনে করছে ভারত। তবে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বা বন্দিদের ক্ষেত্রে এই চুক্তি কার্যকর হবে না বলে জানানো হয়েছে।   

হরিয়ানার মাহির পর হাওড়ার রোশন, মরণকূপে মৃত্যু অব্যাহত

মাহির মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের একই রকম দুর্ঘটনা ঘটল হাওড়ায়। রবিবার লিলুয়ার একসরায় গভীর কুয়োয় পড়ে মৃত্যু হল ১৬ বছরের কিশোর রোশন পানেরির। টানা ৯ ঘণ্টার চেষ্টার পর তার দেহ উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হলেও মৃত্যুর কাছে হার মানল মাহি

শেষরক্ষা হল না। বাঁচানো গেল না মাহিকে। ৮৬ ঘণ্টার লড়াই শেষে উদ্ধার করা গেলেও জীবনযুদ্ধে হেরে গেল ছোট্ট মাহি। রবিবার বেলা ২ টো নাগাদ তাকে বাইরে বের করে আনেন সেনাবাহিনীর জওয়ানরা। উদ্ধারের পরই মাহিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

এত ভালোবাসা ব্রাজিলেও পেতাম না

শুক্রবার ব্যারেটোকে সংবর্ধিত করল মোহনবাগান ফ্যান ক্লাব। বাঙালি ট্র্যাডিশান মেনে সবুজ তোতাকে উপহার দেওয়া হয় ধুতি আর পাঞ্জাবি। রসগোল্লাও তুলে দেওয়া হয় ব্রাজিলীয় স্ট্রাইকারের হাতে। গত এক দশকেরও বেশি সময় ধরে সবুজ-মেরু জনতার শীত-গ্রীষ্ম-বর্ষার ভরসার পায়ের ছাপ সংরক্ষিত করে রাখবেন সমর্থকরা।

ভঁবরি দেবী হত্যা মামলার বিচার শুরু

মঙ্গলবার ভঁবরি দেবী হত্যা মামলার বিচারপর্ব শুরু হল যোধপুরের বিশেষ সিবিআই আদালতে। ৩৫ বছরের এই নার্স'কে অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর মামলার ১৩ জন অভিযুক্তদের তালিকায় রয়েছেন, রাজস্থানের প্রাক্তন জলসম্পদ উন্নয়নমন্ত্রী মহীপাল মদেরনা,  রাজ্যের প্রভাবশালী কংগ্রেস বিধায়ক মালখান সিং বিশনই ও তাঁর ভাই পরশরাম বিশনই।

রাষ্ট্রসঙ্ঘে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভোট দিল ভারত

আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শেষ পর্যন্ত রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাবের পক্ষেই ভোট দিল ভারত।

শ্রীলঙ্কার মিডিয়ার নিশানায় মনমোহন

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে মাহিন্দা রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে মার্কিন সরকারের আনা যুদ্ধাপরাধের অভিযোগ সমর্থনের ইঙ্গিত দিয়ে শ্রীলঙ্কার মিডিয়ার রোষের লক্ষ্য হলেন মনমোহন সিং। পক প্রণালীর ওপারের বৌদ্ধ সিংহলী জাতীয়তাবাদের সমর্থক সংবাদমাধ্যমগুলির অভিযোগ, ২০০৯ সালে লঙ্কা ফৌজের সন্ত্রাস দমন অভিযান ঘিরে তৈরি হওয়া বিতর্ককে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে নয়াদিল্লি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে ভোট দেওয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

শেষ পর্যন্ত প্রবল আন্তর্জাতিক চাপ এবং ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতার কারণে ২০০৯ সালে এলটিটিই দমনের নামে শ্রীলঙ্কা ফৌজের নির্মম তামিল নিধন নিয়ে পদক্ষেপ করতে চলতে মনমোহন সরকার। সোমবার মিডিয়ার মুখোমুখি হয়ে এই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। মাহিন্দা রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে আনা মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিতে পারে বলে জানিয়েছেন তিনি।