পুকুর ভরাটের প্রতিবাদ করায় মার খেলেন পঞ্চায়েত উপপ্রধান
মালদার এক পঞ্চায়েত উপপ্রধানকে মারধর করল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুলালচন্দ্র চাকী নামে সমাজবাদী পার্টির ওই উপপ্রধানের বাড়ি, দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরাতন মালদা থানার মুচিয়াগ্রামে বেশ কয়েকদিন ধরেই পুকুর ভরাটকে ঘিরে উত্তেজনা ছিল।