মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে কলকাতায় বাড়ছে অপরাধ
গত দুবছরে কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে অপরাধ। মুখ্যমন্ত্রী যতই কলকাতার সুরক্ষা নিয়ে গর্ব করুন, কলকাতা পুলিসের তথ্য বলছে, রাজ্যের ক্ষমতা পরিবর্তনের পর মহানগরীতে অপরাধ ক্রমশ বাড়ছে। গত দুবছরে পাল্লা দিয়ে বেড়েছে ধর্ষণ সহ চুরি, ছিনতাই, ও সংঘর্ষের ঘটনা। পরপর অপরাধ যেভাবে বাড়ছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ।