মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে কলকাতায় বাড়ছে অপরাধ

গত দুবছরে কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে অপরাধ। মুখ্যমন্ত্রী যতই কলকাতার সুরক্ষা নিয়ে গর্ব করুন, কলকাতা পুলিসের তথ্য বলছে, রাজ্যের ক্ষমতা পরিবর্তনের পর মহানগরীতে অপরাধ ক্রমশ বাড়ছে। গত দুবছরে পাল্লা দিয়ে বেড়েছে ধর্ষণ সহ চুরি, ছিনতাই, ও সংঘর্ষের ঘটনা। পরপর অপরাধ যেভাবে বাড়ছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ।    

সংখ্যলঘু সম্প্রদায়ের উন্নয়নে উদাসীন মুখ্যমন্ত্রী: বুদ্ধদেব

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিরপেক্ষ ভাবমুর্তিকে নস্যাত্‍‍ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বামফ্রন্টের এক সভায় তিনি বলেন ধর্মের ভিত্তিতে কিছু ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু লক্ষ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কাজ পাচ্ছেন না। পড়াশুনা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনও নজর নেই বলেও কটাক্ষ করেন তিনি।

লোবায় দোষীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দুবরাজপুরের লোবায় গিয়ে পুলিসের ভূমিকার কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোবায় এক জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, জমি নিয়ে লোবায় যে অশান্তি হয়েছে, সেই ঘটনার খবর সরকারের কাছে ছিল না। কিন্তু গুলি চালনার ঘটনা অন্যায় হয়েছে বলে স্বীকার করে নেন তিনি।

রাজা চলে বাজার সে, কুত্তা ভৌকে হাজার সে: কাটজুকে মমতা

"রাজা চলে বাজার সে, কুত্তা ভৌকে হাজার সে..." আজ বেঙ্গল বিল্ডসের উদ্বোধনী অনুষ্ঠানে এই ভাষাতেই প্রাক্তন বিচারপতি ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজুর সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য মুখ্যমন্ত্রী জানান প্রাক্তন বিচারপতির কোনও চিঠিই তিনি পাননি। এর আগে আজই কড়া সমালোচনা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান কাটজু। চিঠিতে তিনি বলেন, রাজ্যের মন্ত্রী-আমলারা মুখ্যমন্ত্রীর সামনে খোলামনে কথা বলতে ভয় পাচ্ছেন।

মমতাকে আক্রমণ গৌতম-বুদ্ধর

আইনশৃঙ্খলা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদদ্ধেব ভট্টাচার্য। অন্যদিকে তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন গৌতম দেবও।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্কতা প্রয়োজন স্বীকার করলেন মুখ্যমন্ত্রী

তেহট্টের মত ঘটনা যাতে রাজ্যে আর না হয়, সে বিষয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও আরও অনেক বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে। রাজ্যের উন্নয়নের গতিতে যে তিনি সন্তুষ্ট নন, তাও গোপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা তৃণমূলের

নেত্রীর নির্দেশ মেনে আজ কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল মন্ত্রীরা। এদিন বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেন তৃণমূলের ৬ মন্ত্রী। এররপরই রাষ্ট্রপতি ভবনের দিকে যাত্রা করেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। ইউপিএ টু সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে জানাবেন তাঁরা। তবে যাচ্ছেন না দীনেশ ত্রিবেদী।

পশ্চিমবঙ্গে দুই নৌকায় পা রেখে চলবেন মুলায়ম

লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে একাই লড়াই করবে সমাজবাদী পার্টি। কলকাতায় নিজের দলের সম্মেলনের শেষে এই অবস্থানের কথাই জানালেন সপার সুপ্রিমো মুলায়ম সিং যাদব। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই কূল রেখেই পথচলার সিদ্ধান্ত নিয়েছে দল।

বারাসাত নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ নিহত চিকিত্সকের পরিবার

বারাসতের চিকিত্সক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন নিহত বিকাশ মল্লিকের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, কোনও প্রতিবেশীর সঙ্গেই অশান্তি ছিল না বিকাশবাবুর। বৃহস্পতিবারই মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, পারিবারিক বিবাদের জেরে খুন হন চিকিত্সক।