ত্রিপুরায় স্বতঃস্ফূর্ত ভোট দান, ভোট পড়ল ৯১ দশমিক ছয় শতাংশ

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে মোটের ওপর শান্তিতেই শেষ হল ভোটগ্রহণ পর্ব। নির্বাচনে ভোট পড়েছে ৯১ দশমিক ছয় শতাংশ।  তবে বাড়তে পারে ভোটার হার। আজ বিধানসভার ৬০টি আসনেই ভোট নেওয়া হয়।

ত্রিপুরার সূর্যমনিনগরে জোর প্রস্তুতি নির্বাচনের

আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। প্রতাপগড় ও বাধারঘাট বিধানসভা কেন্দ্র ভেঙে তৈরি নতুন কেন্দ্র সূর্যমনিনগরে এখন শেষপর্যায়ের প্রচার তুঙ্গে। এই কেন্দ্রে লড়াই মূলত বাম প্রার্থী রাজকুমার চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী অভিজিত্‍ দেবের। সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্র।

এটিটিএফ-এর নেতা রঞ্জিত দেববর্মা গ্রেফতার

অল ত্রিপুরা টাইগার ফোর্স নেতা রঞ্জিত দেববর্মাকে গ্রেফতার করল ত্রিপুরা স্টেট রাইফেলস। ধৃত রঞ্জিত দেববর্মা ত্রিপুরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন টাইগার ফোর্সের চেয়ারম্যান।

ত্রিপুরায় সব আসনে জয়ের লক্ষ্য বামেদের

জয়-পরাজয় নয়, বিধানসভা নির্বাচনে ষাটটি আসন দখলই ত্রিপুরায় বামেদের টার্গেট। আগরতলায় এক বিরাট সমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকারের আবেদন, সব আসনেই জয়ী করুন বাম প্রার্থীদের। তাহলে তা দেশের নির্বাচনী ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। একই সুর শোনা যায় সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের গলায়ও।

ত্রিপুরায় বামফ্রন্টের ফল আরও ভাল হবে, মত মানিক সরকারের

আসন্ন বিধানসভা নির্বাচনে দুহাজার আটের চেয়েও ভাল করবে বামফ্রন্ট সরকার। চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত নির্বাচনে দেওয়া সবকটি প্রতিশ্রুতি রূপায়িত হওয়ায় এবার বামফ্রন্ট আরও ভাল করবে বলে আশাবাদী তিনি। রাজ্যের উন্নয়নের প্রশ্নে বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

ত্রিপুরায় সপ্তম বাম সরকার গঠনের লক্ষ্যে জোরদার প্রচার

চোদ্দই ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণার পরই কোমর বেঁধে নেমে পড়েছেন বাম কর্মী সমর্থকরা। প্রার্থীদের সমর্থনে চলছে প্রচার। কিন্তু ছন্নছাড়া অবস্থা কংগ্রেসের। প্রার্থী তালিকা ঘোষণার পরই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কংগ্রেস শিবির। লক্ষ্য সপ্তম বামফ্রন্ট সরকার। সেই লক্ষ্যেই তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে  প্রচারে নেমে পড়েছেন সিপিআইএম কর্মী সমর্থকরা।  

ত্রিপুরায় সপ্তম বাম সরকারের ডাক বৃন্দার

বাম সরকারের আমলে ত্রিপুরায় মহিলারা আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে সুরক্ষিত। গতকাল আগরতলায় সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির সমাবেশে দাঁড়িয়ে এমনই দাবি করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের। সমাবেশ থেকে ত্রিপুরায় সপ্তম বামফ্রন্ট গড়ে তোলার ডাক দেন তিনি। নির্বাচনী প্রচারে শনিবার ত্রিপুরার আগরতলার বিবেকানন্দ ময়দানে জনসভা থেকে রাজ্যের বাম সরকারের সমালোচনায় সরব হন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। রবিবার সেই বিবেকানন্দ ময়দানে দাঁড়িয়েই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট।