আত্মঘাতী হলেন সারদার এক আমানতকারী

গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক আমানতকারী। সারদা গোষ্ঠীতে তিন দফায় তিরিশ হাজার টাকা লগ্নি করেছিলেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কেমিক্যাল মাঠ এলাকার বাসিন্দা ঊর্মিলা প্রামাণিক পরিচারিকার কাজ করতেন। প্রতারণার খবর সামনে আসতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঊর্মিলা প্রামাণিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ত্রিপুরায় স্বতঃস্ফূর্ত ভোট দান, ভোট পড়ল ৯১ দশমিক ছয় শতাংশ

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে মোটের ওপর শান্তিতেই শেষ হল ভোটগ্রহণ পর্ব। নির্বাচনে ভোট পড়েছে ৯১ দশমিক ছয় শতাংশ।  তবে বাড়তে পারে ভোটার হার। আজ বিধানসভার ৬০টি আসনেই ভোট নেওয়া হয়।

ভরাডুবির ভয়েই তৃণমূল নেই: আত্মবিশ্বাসী মানিক

পশ্চিমবঙ্গের পরিবর্তনের স্লোগান কী থমকে গিয়েছে ত্রিপুরার ভোটে? অন্তত এমনটাই মনে করছে ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী বাম শিবির। মুখ্যমন্ত্রী মানিক সরকারের দাবি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে ত্রিপুরায় ভরাডুবির ঝুঁকি নিতে চায়নি তৃণমূল কংগ্রেস। তাঁর মতে, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্লোগানে দিয়ে তৃণমূল ক্ষমতায় এলেও সরকারের কাজে মানুষ অতিষ্ট। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে তাই আর ত্রিপুরায় ভোটে লড়ার ঝুঁকি নিতে চায়নি তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরার সূর্যমনিনগরে জোর প্রস্তুতি নির্বাচনের

আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। প্রতাপগড় ও বাধারঘাট বিধানসভা কেন্দ্র ভেঙে তৈরি নতুন কেন্দ্র সূর্যমনিনগরে এখন শেষপর্যায়ের প্রচার তুঙ্গে। এই কেন্দ্রে লড়াই মূলত বাম প্রার্থী রাজকুমার চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী অভিজিত্‍ দেবের। সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্র।

এটিটিএফ-এর নেতা রঞ্জিত দেববর্মা গ্রেফতার

অল ত্রিপুরা টাইগার ফোর্স নেতা রঞ্জিত দেববর্মাকে গ্রেফতার করল ত্রিপুরা স্টেট রাইফেলস। ধৃত রঞ্জিত দেববর্মা ত্রিপুরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন টাইগার ফোর্সের চেয়ারম্যান।

মাওবাদী-তৃণমূল কংগ্রেস আঁতাত নিয়ে বই, অস্বস্তিতে সরকার

মাওবাদী-তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী এক লেখক। সিঙ্গুর-নন্দীগ্রাম লালগড় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বাম আমলে মাওবাদী অভিযোগে জেলে কাটিয়েছেন বেশ কিছুদিন। এবার ফের কলম ধরেছেন। তাঁর নতুন বই নিজের ঢাক-এ ফাঁস করেছেন এমন অনেক তথ্য যা রীতিমতো অস্বস্তিতে ফেলতে পারে রাজ্য সরকারকে। তৃণমূল সাংসদ কবীর সুমনের পর এবার মাণিক মণ্ডল। মাওবাদী অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লেখক মানিক মণ্ডলকে। তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রক্ষার অভিযোগ বারবার যাঁর বিরুদ্ধে উঠেছে সেই মানিক মণ্ডল এবার বই লিখলেন---নিজের ঢাক। কভার, হাঁটে হাড়ি ভেঙে দিয়েছি।

ত্রিপুরায় সব আসনে জয়ের লক্ষ্য বামেদের

জয়-পরাজয় নয়, বিধানসভা নির্বাচনে ষাটটি আসন দখলই ত্রিপুরায় বামেদের টার্গেট। আগরতলায় এক বিরাট সমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকারের আবেদন, সব আসনেই জয়ী করুন বাম প্রার্থীদের। তাহলে তা দেশের নির্বাচনী ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। একই সুর শোনা যায় সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের গলায়ও।

ত্রিপুরায় বামফ্রন্টের ফল আরও ভাল হবে, মত মানিক সরকারের

আসন্ন বিধানসভা নির্বাচনে দুহাজার আটের চেয়েও ভাল করবে বামফ্রন্ট সরকার। চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত নির্বাচনে দেওয়া সবকটি প্রতিশ্রুতি রূপায়িত হওয়ায় এবার বামফ্রন্ট আরও ভাল করবে বলে আশাবাদী তিনি। রাজ্যের উন্নয়নের প্রশ্নে বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

ত্রিপুরায় সপ্তম বাম সরকার গঠনের লক্ষ্যে জোরদার প্রচার

চোদ্দই ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণার পরই কোমর বেঁধে নেমে পড়েছেন বাম কর্মী সমর্থকরা। প্রার্থীদের সমর্থনে চলছে প্রচার। কিন্তু ছন্নছাড়া অবস্থা কংগ্রেসের। প্রার্থী তালিকা ঘোষণার পরই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কংগ্রেস শিবির। লক্ষ্য সপ্তম বামফ্রন্ট সরকার। সেই লক্ষ্যেই তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে  প্রচারে নেমে পড়েছেন সিপিআইএম কর্মী সমর্থকরা।