ভারত-চিন 'ভাল বন্ধু': মন্তব্য লির

চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ভারত সফরকে সম্মান জানাতে দু'দেশের সম্পর্কের ওপর জোর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।  ভারত-চিন দু'জনেই 'কৌশলগত অংশীদার ও ভাল বন্ধু' বলেই মত চিনা প্রধানমন্ত্রীর।

শপথ অনুষ্ঠানে মনমোহনকে ডেকে বার্তা শরিফের

পাকিস্তানে নওয়াজ শরিফের প্রত্যাবর্তন কি ভারত-পাক সম্পর্কে নতুন অধ্যায়ের সুচনা করবে? জয়ের পরই শরিফ জানিয়েছেন, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন শরিফ। প্রধানমন্ত্রী মনমোহন সিংও নওয়াজ শরিফকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে ভারত-পাক সম্পর্কে উন্নতিরই আশা করছে বিশেষজ্ঞ মহল।

আস্থা হারালেও মনমোহনকেই প্রধানমন্ত্রী পদে রাখছে কংগ্রেস

কয়লা ব্লক বণ্টন কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের তদন্ত রিপোর্টে কারচুপির কথা প্রকাশ্যে চলে আসার পর ক্রমশই প্রধানমন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। মনমোহনকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনের আসরে নামা কতটা যুক্তিযুক্ত হবে, এ নিয়ে কংগ্রেসের ভিতরেই একটা গুঞ্জন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের সরব বিরোধীরা

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের সরব বিরোধীরা

রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল সংসদ, বিরোধীদের সঙ্গে সামিল সপাও

শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তাল হয়ে উঠল সংসদ। ঘুষ বিতর্কে রেল মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে থাকেন এনডিএ ও সমাজবাদী পার্টির সাংসদরা। তুমুল হট্টগোল শুরু হয়। বারোটা অবধি সংসদের উভয়কক্ষ মুলতুবি হয়ে গেছে।

পবন-অশ্বিনীর প্রদত্যাগের প্রশ্নই নেই, জানিয়ে দিল কংগ্রেস

বিরোধীরা যতই রেলমন্ত্রী পবন বলশন ও আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগের দাবি তুলুক, কংগ্রেস যে দুই বিশ্বাসভাজনকে এখনই কোনও কড়া দাওয়াই দিতে রাজি নয়,  তা স্পষ্ট করে দিল দশ জনপথ। কংগ্রেসের তরফে সাফাই, পূর্ণাঙ্গ তদন্তের পরই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে দু'জনের বিরুদ্ধে।

সরবজিতের মৃত্যুতে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষোভে ফুটছে দেশ

পাকিস্তানে সরবজিত সিংয়ের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। একইসঙ্গে এই ঘটনায় পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে, লাহোরের হাসপাতালে সরবজিতের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। সাধারণ মানুষের বিক্ষোভের নিশানায় পাকিস্তানের সঙ্গে সঙ্গেই ভারত সরকারও।

ভুল্লারের ক্ষমার আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাদল

খালিস্তানী জঙ্গি দেবেন্দ্রপাল সিং-এর ক্ষমার আর্জি জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এবং উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ক্ষাতের পর প্রকাশ সিং বাদল সাংবাদিকদের বলেন, "ভুল্লারের ক্ষমার আর্জির যেন মঞ্জুর হয় তার উপায় বার করতে আমরা প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছি।"

দিল্লি গণধর্ষণ কাণ্ড সরকারের ভাবতে বাধ্য করেছে, জানালেন প্রধানমন্ত্রী

বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে দিল্লির বিজ্ঞানভবনে মুখ্যমন্ত্রী ও বিচারপতিদের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি আলতামাস কবির। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানালেন মানবধিকার রক্ষার দায়িত্ব রাজ্যের। তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী জানিয়েছেন ``বর্তমান সময় নতুন ভাবে বিচার ব্যবস্থা গঠনের দাবি করছে। এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনও ভাবেই ন্যায় বিচার যেন অবহেলিত না হয়।`` তবে এর সঙ্গেই প্রধানমন্ত্রী জানিয়েছেন সারা দেশ জুড়েই মামলার পাহাড় জমে রয়েছে। কিন্তু সেই তুলনায় বিচারপতিদের সংখ্যা নগণ্য, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন বেশি সংখ্যক বিচারপতি নিয়োগ।