হেরে গেলেন মাশা, ফাইনালে মুখোমুখি আজারেঙ্কা-লি না

ফের ইন্দ্রপতন অস্ট্রেলিয়ান ওপেনে। কাল সেরেনা উইলিয়ামসের পর আজ মেলবোর্ন পার্ক থেকে বিদায় নিলেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। রড লেভার এরেনাতে সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্ধী লি না-র র‍্যাকেটের সামনে অপ্রত্যাশিতভাবে থেমে গেল মাশার বিজয়রথ। পরাজিত হলেন ৬-২, ৬-২-এ। অন্যদিকে কাল সেরেনাকে হারিয়ে দিলেও সেই জয়ের সুখ বেশিক্ষণ স্থায়ী হল না ``ছোট সেরেনা``-র। শীর্ষবাছাই আজারেঙ্কার কাছে ৬-১, ৬-৪ হেরে গেলেন স্লোয়ানি স্টিফেনস। ফাইনালে বেলারুশের আজারেঙ্কার মুখোমুখি চিনের লি না।

অপ্রতিরোধ্য শারাপোভা, জকোভিচের রাগ

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে মারিয়া শারাপোভার দাপট অব্যাহত। প্রথম দুটো রাউন্ডে কোনও গেম না খুইয়ে ম্যাচ জেতার পর আজ একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন টেনিসের গ্ল্যামার কুইন । তৃতীয় রাউন্ডের মেগা ম্যাচে বুম বুম শারাপোভার বিরুদ্ধে উড়ে গেলেন সাতটা গ্র্যান্ডস্লাম জয়ী ভেনাস উইলিয়ামস।

অসি ওপেনের প্রথম দিনেই অসি স্বপ্নভঙ্গ

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনটাই ক্যাঙারুর দেশে বেদনা আনল। অস্ট্রেলিয়ান টেনিসের একসময়ের পোস্টার বয় লিটন হিউইট প্রথম রাউন্ডেই হেরে গেলেন। তবে আরেক অসি সামান্থা স্তোসুর মহিলাদের সিঙ্গলসে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠলেন।

ইউএস ওপেনে স্বমহিমায় লিয়েন্ডার

ইউএস ওপেনে বাকি ভারতীয়দের ব্যর্থতার মাঝে উজ্জ্বল লিয়েন্ডার পেজ। ডাবলস, মিক্সড ডাবলস দুই বিভাগেরই শেষ আটে উঠেছেন লিয়েন্ডার। ডাবলসে রাদেক স্টেপানিককে সঙ্গী করে লিয়েন্ডার তাঁর চতুর্থ ইউএস ওপেন খেতাব জয়ের লক্ষ্যে এগোলেন।