ত্রিফলাকাণ্ডে আরও বিতর্কে কলকাতা পুরসভা
ত্রিফলাকাণ্ডে আরও বিতর্কে জড়াল কলকাতা পুরসভা। বিতর্ক তৈরি হল মেয়রের মন্তব্যে। মেয়র জানিয়েছেন, ত্রিফলা নিয়ে দুর্নীতির অভিযোগে কী ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক হবে মেয়র পারিষদের বৈঠকে। প্রশ্ন উঠছে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই মেয়র বা মেয়র পারিষদ সদস্যরা কীভাবে নিজেরাই নিজেদের বিচার করবেন ? ত্রিফলা আলো নিয়ে শুরু থেকেই দুর্নীতির অভিযোগ কলকাতা পুরসভার বিরুদ্ধে।