রহস্য দানা বাঁধছে ফরজানা আলমের স্বামীর মৃত্যুতে

ডেপুটি মেয়র ফরজানা আলমের স্বামীর মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। পুলিসের দাবি লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ডেপুটি মেয়রের স্বামী আবদুল মোমিনের। পরিবার অবশ্য তা মানতে নারাজ। মৃত্যু ঘিরে বেশ কিছু অসঙ্গতির কথা তুলেছেন তাঁরা। রাতে পরিবারের তরফে লেদার কমপ্লেক্স থানায় গিয়ে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগও দায়ের করা হয়। আজ সকালে হাওড়ার ধূলাগড় থেকে উদ্ধার হয় লরিটি। গ্রেফতার করা হয় লরিচালক সন্তোষ যাদবকে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী দেখা করতে গেলে তাঁর কাছে সিআইডি তদন্তের দাবি জানান ফরজানা আলম। বারবার বলেন পুলিসের প্রতি আস্থা নেই তাঁর।

ত্রিফলাকাণ্ডে আরও বিতর্কে কলকাতা পুরসভা

ত্রিফলাকাণ্ডে আরও বিতর্কে জড়াল কলকাতা পুরসভা। বিতর্ক তৈরি হল মেয়রের মন্তব্যে। মেয়র জানিয়েছেন,  ত্রিফলা নিয়ে দুর্নীতির অভিযোগে  কী ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক হবে  মেয়র পারিষদের বৈঠকে।  প্রশ্ন উঠছে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই মেয়র বা মেয়র পারিষদ সদস্যরা কীভাবে নিজেরাই নিজেদের বিচার করবেন ? ত্রিফলা আলো নিয়ে শুরু থেকেই দুর্নীতির অভিযোগ কলকাতা পুরসভার বিরুদ্ধে।

মেয়রের গাফিলতি ঢাকতে আমলার ঘাড়ে বন্দুক

ত্রিফলা আলো দুর্নীতির ঘটনায় কি শেষ পর্যন্ত আমলার ঘাড়ে বন্দুক রেখেই মেয়রের গাফিলতি ঢাকা হবে? কলকাতা পুরসভার আনাচেকানাচে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নিয়ম ভেঙে ত্রিফলা বাতিস্তম্ভের বরাত দেওয়া হয়েছে।

ডেঙ্গি নিয়ে আন্দোলনে মেয়রের কুশপুত্তলিকা দাহ করল কংগ্রেস

ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতার অভিযোগে রাস্তায় নামলেন যুব প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকরা। আজ হিন্দ সিনেমা হলের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন যুব কংগ্রেস নেতৃত্ব।

জলসঙ্কট নিয়ে পুরসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব বামেদের

জলসঙ্কট নিয়ে পুরসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনলেন বামেরা। প্রচণ্ড গরমে চরম আকার নিয়েছে কলকাতার জলসঙ্কট। সেই নিয়েই মঙ্গলবার সরগরম হয় কলকাতা পুরসভার অধিবেশন। শেষপর্যন্ত জলসঙ্কট নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিরোধী বেঞ্চ।

আর্থিক অনিয়ম দায়ে কলকাতা পুরসভার সচিব

চরম সঙ্কটের মধ্যেই যথেচ্ছ আর্থিক অপচয়ের অভিযোগ উঠল কলকাতা পুরসভার বিরুদ্ধে। অভিযোগ, পুরসভার আধিকারিকদের নিজস্ব বিলাসিতার বিলও মেটানোর জন্য পাঠানো হচ্ছে পুরসভার কাছেই। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়।

রক্ষণশীল দলের হাতেই রইল লন্ডন

লন্ডনের মেয়র পদে পুনর্নিবাচিত হলেন কনজারভেটিভ পার্টির প্রার্থী বরিস জনসন। লেবার পার্টির প্রার্থী কেন লিভিংস্টোনকে অল্প ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বারের জন্য মেয়রের পদ দখল করেন জনসন। ফল ঘোষণার পরই নিজের পরাজয় মেনে নিয়ে আর ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন লেবার পার্টির প্রার্থী কেন লিভিংস্টোন।

কৃষ্টি ও সংস্কৃতির নতুন সংজ্ঞা কী? মেয়রই জানেন!

টাউনহল এবং মোহরকুঞ্জে নির্দিষ্ট কয়েকটি টি ভি চ্যানলকে অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না কলকাতা পুরসভা। মেয়রের মন্তব্য, এইসব সভাস্থলে বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠান কৃষ্টি, সংস্কৃতির বাইরে হচ্ছে। কিন্তু সত্যিই কি তাই?

পুর বাজেট বরাদ্দের উপর ৩০ শতাংশ এমবার্গো

পুরসভার মোট বাজেট বরাদ্দের ৩০ শতাংশের ওপর এমবার্গো জারি করল পুর প্রশাসন। অর্থাত্‍ কাউন্সিলাররা যে পরিমাণ টাকা পাবেন, তার মধ্যে মাত্র ৭০ শতাংশ টাকা তাঁরা খরচ করতে পারবেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে পুরসভার তরফে সব কাউন্সিলরকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।