মেঘালয়ে গণধর্ষিতা তরুণীকে ভর্তি নিতে অস্বীকার একাধিক স্কুলের

তিন মাস কেটে যাওয়ার পরেও গণধর্ষণের শিকার মেঘালয়ের এক তরুণীকে স্কুলে ভর্তি নিতে অস্বীকার করল একাধিক স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় ১৬ জন অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেও বিন্দুমাত্র ভোগান্তি কমেনি নিগৃহীতা মেয়েটির। গত বছরের ১৩ তারিখ গারো হিলের উইলিয়ামনগরে বাড়ি ফেরার পথে ধর্ষিত হন এই তরুণী। এই ঘটনার পর হয়রানির হাত থেকে বাঁচতে অন্য শহরে চলে যেতে বাধ্য হয় নিগৃহীতা তরুণীর পরিবার। সংবাদমাধ্যমের কাছে মেয়েটি নতুন স্কুলে ভর্তি হওয়ার আর্তি জানিয়েছিল।

মেঘালয়ে মসনদ কায়েম থাকলেও নাগাল্যান্ডে ভরাডুবি কংগ্রেসের

নাগাল্যান্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থেকে গেল শাসক দল নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট। এবারের বিধানসভা নির্বাচনের ৫৯টি আসনের মধ্যে ৩৯ টিতে বিজয়ী হয়েছেন এনপিএফ প্রার্থীরা। এই নিয়ে পরপর তিনিবার নাগাল্যান্ডের বিধানসভা এনপিএফের দখলে থাকল। ভারতের উত্তরপূর্বের এই রাজ্যটিতে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। কংগ্রেসের দখলে মাত্র আটটি আসন। গতবারের তুলনায় ১৪টি আসন কমেছে কংগ্রেসের। এনসিপি পেয়েছে ৪টি আসন। নাগাল্যান্ডে ভরাডুবি হলেও উত্তরপূর্বের আর এক রাজ্য মেঘালয়ে মসনদ কায়েম রাখার পথে কংগ্রেস। ষাট সদস্যের বিধানসভায় ঘোষিত ২৯টি আসনে বিজয়ী তারা। এগিয়ে
১টিতে।    

ইতিহাস তৈরি করে ত্রিপুরায় অক্ষুণ্ণ লাল দূর্গ

ইতিহাস তৈরি হল ত্রিপুরায়। ত্রিপুরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বামেরা নিজেরদের আধিপত্য বজায় রাখলেন। এই নিয়ে সপ্তম বার ত্রিপুরার মসনদে বসতে চলেছে বামফ্রন্ট।  ১৯৯৮ থেকে এই নিয়ে চারবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সরকার। নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বি ছয় হাজারেরও বেশি ভোটে পরাজিত হলেন মানিক ম্যাজিকের কাছে।  পরিবর্তনের স্লোগানকে ছুঁড়ে ফেলে লাল পতাকার উপরই ভরসা রাখলেন ত্রিপুরার মানুষ।  

আমার দেখা অরুণাচল

ভারতের একেবারে পূর্বের এই রাজ্যের আকাশেই সূর্য প্রথম সুপ্রভাত জানায় এই দেশকে। সবুজের সমারোহ দেখতে হলে আপনাকে আস্তেই হবে অরুণাচলে। পাহাড় থেকে নেমে আসা `কামেং` নদী এখানে জিয়াভরলি নামে প্রবাহিত। নদী, পাহাড় আর অরণ্য মিলে এখানে রচনা করেছে এক অপার্থিব সৌন্দর্য।

শুক্রবার সন্ধ্যায় মৃদু ভূমিকম্প গোটা রাজ্যে, উত্‍স অসম

ফের ভূমিকম্প পূর্ব ও উত্তরপূর্ব ভারতে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে রিখটর স্কেলে ৫.৩ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে অসম-সহ উত্তরপূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ।