মেসি জেলে গেলে জেলভরো আন্দোলন করার হুমকি ভক্তদের
বিপুল পরিমাণ কর ফাঁকির দায়ে অভিযুক্ত লিওনেল মেসি দোষী সাব্যস্ত হলে ছ` বছর পর্যন্ত জেল হতে পারে। এমন খবর দাবানলের মত ছড়িয়ে পড়তেই বিস্ফোরণ ঘটে গেল ফেসবুকে। মেসি ভক্তরা ইতিমধ্যেই হুমকি দিয়েছেন তাঁদের ভগবানকে জেলে পাঠানো হলে তারা সবাই হাজতবাস করবেন। আন্দোলনের কর্মসূচিত বলা হয়েছে আর্জেন্টিনার এই ফুটবলার যখনই গ্রেফতার হবেন, তখন যে যার দেশে জেলে যাবেন মেসি ভক্তরা। মেসি ও তাঁর বাবা ২০০৬ সাল থেকে টানা চারবছর মোট চল্লিশ লক্ষ ইউরো কর ফাঁকি দিয়েছেন। স্পেনের আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে মেসি ও তাঁর বাবা দু`জনেরই ছ`বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে।