কংগ্রেস-তৃণমূল কাজিয়া, অথৈ জলে মেট্রো

মেট্রো রেলে ইউনিয়ন গড়া নিয়ে প্রকাশ্যে এল কংগ্রেস-তৃণমূল কাজিয়া। তৃণমূল নেতৃত্বের দাবি, আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে সিংহভাগ সদস্য নতুন ইউনিয়ন গড়তে চাইছেন। কিন্তু প্রয়োজনীয় অনুমতি দেওয়া হচ্ছে না।

মেট্রোর সুরঙ্গেও এবার মিলবে মোবাইলের নেটওয়ার্ক

এবার থেকে মেট্রো রেলের সুরঙ্গেও পাওয়া যাবে মোবাইলের নেটওয়ার্ক। কলকাতা মেট্রো রেল সার্ভিসে চালু হচ্ছে মোবাইল ট্রেন রেডিও কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেম কার্যকর হলে সুড়ঙ্গেও কাজ করবে মোবাইলের নেটওয়ার্ক।

ফের কর্মব্যস্ত সময়ে বিঘ্নিত মেট্রো পরিষেবা

সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের বিভ্রাট ঘটল মেট্রোয়। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে দমদম থেকে কবি সুভাষগামী এ সি মেট্রোর দরজা বন্ধ না হওয়ায় প্রায় ৪০ মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

মেট্রো রেলের সম্প্রসারণে জোর রেল বাজেটে

মেট্রোয় যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি নিরাপত্তা এবং সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। গতবারের বাজেটে প্রস্তাবিত ৩৪টি মেট্রো চলতি মাসেই পেতে চলেছে রাজ্য। সেইসঙ্গেই ২০১২-১৩ সালের বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে আরও ৫০টি নতুন মেট্রোর।

বেআব্রু মেট্রোর নিরাপত্তা!

কখনও চুরি, কখনও ছিনতাই। রয়েছে জঙ্গি নাশকতার আশঙ্কাও। ঘটনা ঘটছে প্রায়শই। মাঝেমধ্যে ধরাও পড়েছে দুষ্কৃতী। তবুও ভ্রুক্ষেপ নেই মেট্রো রেল কর্তৃপক্ষের। সার্বিক ভাবে দিল্লির তুলনায় নিরাপত্তা এখনও ঢিলেঢালাই কলকাতা মেট্রোয়। আর সেই বেআব্রু নিরাপত্তার ছবিই ধরা পড়ল ২৪ ঘণ্টার ক্যামেরায়।