প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের সরব বিরোধীরা

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের সরব বিরোধীরা

অভিনেত্রীদের গালের মত রাস্তার প্রতিশ্রুতি, অপসৃত উত্তর প্রদেশের মন্ত্রী

সুন্দরীদের চিকণ, মসৃণ গালের মত রাস্তা বানানো হল না উত্তর প্রদেশের খাদি ও গ্রামোন্নয়ন মন্ত্রী রাজা রাম পান্ডের। উল্টে খোয়াতে হল মন্ত্রীত্ব। শুক্রবার প্রতাপগড়ে বক্তৃতা দেওয়ার সময় রাজা রাম পান্ডে প্রতাপ গড়ের রাস্তা ``অভিনেত্রী হেমা মালিনি আর মাধুরী দিক্ষিতের গালের মত`` করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।

মার্গারেট থ্যাচারের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মৃত্যুতে ফেসবুকে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রাতে তিনি একটি পোস্টে লেখেন, "৮৭ বছরের এই ঐতিহাসিক চরিত্রের প্রয়াণে আমি শোকাহত।

প্রয়াত মার্গারেট থ্যাচার

মারা গেলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। হঠাতই হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান তিনি। তাঁর সচিব লর্ড বেল সংবাদ মাধ্যমকে থ্যাচারের মৃত্যু সংবাদ জানিয়েছেন।

মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আডবাণীও!

নরেন্দ্র মোদীর উত্থানের পরও কি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন লালকৃষ্ণ আডবাণী ? দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্ভাবনা উস্কে দিয়েছেন বিজেপি নেতা বিজয় গোয়েল। তাঁর মন্তব্য, আগামী লোকসভা নির্বাচনে আডবাণীর নেতৃত্বেই গঠিত হবে কেন্দ্রীয় সরকার। গোটা ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় দলের সংসদীয় বোর্ডই প্রধানমন্ত্রী ঠিক করবে বলে  দায় এড়িয়েছেন রাজনাথ সিং।    

বধু নির্যাতনের অভিযোগ, হাওড়া থেকে গ্রেফতার ওড়িশার প্রাক্তন মন্ত্রী

পণ নিয়ে পুত্রবধুর উপর অত্যাচারের অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার হলেন ওড়িশার প্রাক্তন আইনমন্ত্রী রঘুনাথ মোহান্তি। গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকেও। গত দু`সপ্তাহ ধরে তিনি গা ঢাকা দিয়েছিলেন। মোহান্তির পুত্র রাজা শ্রী মোহান্তি স্ত্রীয়ের উপর অত্যাচারের অভিযোগে মার্চের ১৬ তারিখ গ্রেফতার হন।

অক্টোবরেই মোবাইল ফোনে উঠছে রোমিং পরিষেবা

ট্রাইয়ের সবুজ সঙ্কেত পেলেই মোবাইল ফোনে জাতীয় রোমিং পরিষেবা তুলে নেবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। সেক্ষেত্রে লোকাল রেটেই ফোন করা যাবে এবং ফোন রিসিভ করলে কোনও চার্জ লাগবে না। বৃহস্পতিবার রাজধানীতে ন্যাশনাল ইন্টারনেট রেজিস্ট্রি সিস্টেমের উদ্বোধন করে একথা জানালেন টেলিকম মন্ত্রী কপিল সিব্বল। ফলে রোমিং-এর জন্য কোনও গ্রাহককে বাড়তি টাকা গুনতে হবে না।

নিরাপত্তা নেই, তাই মন্ত্রীর কোপে সংসদ নির্বাচন

আগামী ৬ মাস নির্বাচন বন্ধ রাখার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে আর্জি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর যুক্তি, কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে। মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যেহেতু ব্যাপক পুলিসি নিরাপত্তার প্রয়োজন, সেই কারণে নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। কোনও নির্দিষ্ট ঘটনা নয়, রাজ্য জুড়ে ছাত্র নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্যই এই আর্জি বলেও জানিয়েছেন তিনি। এর ফলে গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজ সহ সব কলেজেই নির্বাচন বন্ধ হয়ে গেল। আগামী নির্বাচন পর্যন্ত পুরোনো ছাত্র সংসদই পরিবর্তন হবে না।

একই মঞ্চে মালিক-সইদ, বিতর্কের ঝড়

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিক যতই ২৬/১১-এর মূল চক্রী হাফিজ সৈয়দের সঙ্গে তাঁর বৈঠকের কথা অস্বীকার করুন, ইসলামাবাদে মালিকের অনশন মঞ্চে দু`জনের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে।