ইংল্যান্ডের খাল থেকে উদ্ধার নিখোঁজ সৌভিকের দেহ

ম্যানচেস্টারের একটি খাল থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্র সৌভিক পালের দেহ। গত বছরের ১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড-এর ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের পাশে ব্রিজওয়াটার ক্যানাল থেকে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টোর সময় ১৮ বছরেরে এই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিস। ঘটনায় সৌভিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পুলিস। তবে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর কলিন লারকিং বলেন সৌভিকের মৃত্যু কোনও রহস্যজনক ঘটনা নয়। এই বিষয় বিস্তারিত ব্যাখা দেননি তিনি। তবে পুলিসের রিপোর্ট খুব দ্রুত করোনারের কাছে জমা পড়বে।