মোহনবাগানে চতুর্থ বিদেশি এডিনহো জুনিয়র!

সবকিছু ঠিকঠাক চললে লাইবেরিয়ান ফুটবলার এডিনহো জুনিয়র উইলসনই হতে চলেছেন মোহনবাগানের চতুর্থ বিদেশি। রন্টি মার্টিন্সের দিকে ঝুঁকে থাকলেও মোহনবাগান কর্তারা আশা ছেড়ে দিয়েছেন নাইজেরীয়কে পাওয়ার ব্যাপারে। মোহনবাগানের হাতে ছিল ক্যামেরুন বেল ও এডিনহো জুনিয়রের বায়োডাটা। ক্লাবের গোপন সূত্রের খবর, এডিনহো জুনিয়রই নাকি চতুর্থ বিদেশি হিসেবে পড়তে চলেছেন সবুজ-মেরুন জার্সি। ইতিমধ্যেই মোহনবাগানকে তিন বিদেশিকে দলে নিয়েছে। এঁরা হলেন ওডাফা, কাটসুমি আর ইচে।

অবশেষে অগ্রিম পেয়ে ওডাফা ফিরছেন বাড়িতে

মোহনবাগানের থেকে অগ্রিম না পাওয়ায় প্রায় একমাস কলকাতায় বসে থাকতে হল ওডাফা ওকেলিকে। অবশেষে বুধবার বাড়ি ফিরতে চলেছেন মোহনবাগানের তারকা গোলমেশিন। তেইশে মে ইস্টবেঙ্গলের  বিরুদ্ধে গত মরসুমের শেষ ম্যাচ খেলেছিলেন নাইজেরীয় গোলমেশিন। তার সতীর্থ তো বটেই অন্যান্য দলের বিদেশিরা সবাই দেশে ফিরে গেছেন। কিন্তু আর্থিক সমস্যা থাকায় ওডাফার চাহিদামত টাকা মেটাতে পারছিলেন না মোহনবাগান কর্তারা।

ওডাফার হ্যাটট্রিকে লক্ষ্মীবারের ডার্বি এখন মরণবাঁচন

মরসুমের শেষপর্বেও ওডাফা ম্যাজিক অব্যাহত। মোহনবাগান অধিনায়কের হ্যাটট্রিকের সৌজন্যে লিগের খেতাবি দৌড় জমিয়ে দিল করিম বেঞ্চিরিফার দল। রিপ্লে ম্যাচে কল্যাণীতে প্রয়াগ ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির। এই জয়ের ফলে মোহনবাগানের পয়েন্ট হল সাত ম্যাচে ১৯। ফলে বৃহস্পতিবার যুবভারতীতে ডার্বি ম্যাচই হতে চলেছে লিগের ফাইনাল।

জিতে আই লিগে দশম মোহনবাগান

ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে আই লিগে দশম স্থানে শেষ করল মোহনবাগান। পালজোর স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সিকিমের ঘরের ছেলে নির্মল ছেত্রীর গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ম্যাচে কামব্যাক করার চেষ্টা করলেও কার্যকরী আক্রমণ ছিল না নাথান হলের দলের। প্রথমার্ধে আরও দুটি গোল করার সুযোগ পেয়েছিল মোহনবাগান।

মোহনবাগানে ওডাফা থাকছেন, আদিল আসছেন

বাজেট সমস্যায় দল গড়তে নেমে বিপাকে মোহনবাগান কর্তারা। কয়েকদিন আগে ক্লাব সচিবের বাড়িতে কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে অধিকাংশ কর্তাই জানিয়ে দেন যে ব্যক্তিগতভাবে দলগঠনের জন্য টাকা দেওয়া সম্ভব নয়। যদিও সভাপতি টুটু বসু দলগঠনের জন্য সাহায্য করার আশ্বাস দেন। সীমিত বাজেটের মধ্যে কোচ করিমের সঙ্গে কথা বলে কর্তারা একটা দল মোটামোটি তৈরি করেছেন।

বাজেট সমস্যায় টোলগেকে ছাড়ছে মোহনবাগান!

বাজেট সমস্যায় মোহনবাগান। টাকার অভাবে দল গড়তে নেমে মহা ফাঁপরে পড়েছেন সবুজ-মেরুন কর্তারা। আগামী মরসুমে দল গড়ার প্রাথমিক স্তরে চার বিদেশি হিসাবে টোলগে, ওডাফা, ইচে আর কাটসুমির নাম ঠিক করে ছিলেন মোহনবাগান কর্তারা। টোলগের সঙ্গে আগেই দুবছরের চুক্তি ছিল। নতুন করে চুক্তি করা হয় ওডাফার সঙ্গে। কাটসুমির সঙ্গেও চুক্তি প্রায় পাকা মোহনবাগানের। আর এখানেই সমস্যা দেখা দিয়েছে।

তীর ভেঙে অবনমন বাঁচাল মোহনবাগান

পৈলান অ্যারোজের বিরুদ্ধে ২-০ গোলে জিতে আইলিগে অবনমন কার্যত বাঁচিয়ে ফেলল মোহনবাগান। প্রথমার্ধে ওডাফার গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ২৬ মিনিটে ওডাফার গোলে এগিয়ে যেতেই পৈলান অ্যারোজের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে করিমের দল। কিন্তু প্রথম একাদশে ইচেকে বসিয়ে রেখে দল নামানোয় ডিফেন্সের দুর্বলতা আরও একবার প্রকাশ্যে এল অ্যারোজের মত দলের বিপক্ষেও।

পৈলানকে হারিয়ে অবনমনের ভূত তাড়াতে চান করিম

অবনমন বাঁচাতে এখনও মোহনবাগানের প্রয়োজন চার পয়েন্ট। আজ রবিবার তিন পয়েন্ট নিশ্চিত করতে আর্থার পাপাসের পৈলান অ্যারোজের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। চার্চিল ব্রাদার্স,পুনে এফসির কাছে পরপর দুটি ম্যাচে হেরে বিপাকে পড়া কোচ করিমের কাছে ফিরে আসার লড়াই এই অ্যারোজ ম্যাচই। বিপক্ষের চাপহীন ফুটবলই সবচেয়ে বড় প্রতিপক্ষ মোহনবাগানের।

মোহনবাগানকে হারিয়ে আই লিগ এখন সুভাষ ভোমিকের পকেটে

মোহনবাগানকে হারিয়ে আই লিগ খেতাব প্রায় নিশ্চিত করে ফেলল চার্চিল ব্রাদার্স। বাকি দুম্যাচ থেকে দুপয়েন্ট পেলেই দেশের সেরা ক্লাবের তকমা পেয়ে যাবে গোয়ার দলটি। আই লিগের সুপার সানডেতে গোটা দেশের ফুটবলমহলের চোখ ছিল কল্যাণীর হাইপ্রোফাইল ম্যাচের দিকে। ইস্টবেঙ্গল সমর্থকরাও তাকিয়ে ছিলেন ওডাফা-টোলগেদের দিকে। কিন্তু লিগ শীর্ষে থাকা চার্চিলের বিরুদ্ধে হতাশ করল দুরন্ত ফর্মে থাকা মোহনবাগান।প্রথমার্ধে হেনরির করা জোড়া গোলে করিমের দলকে হারিয়ে দিল সুভাষ ভৌমিকের দল।প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলে চার্চিল। হেনরি আর সুনীল ছেত্রীর জুটিকে আটকাতে কার্যত নাস্তানাবুদ হতে হয় ইচেবিহীন মোহনবাগান ডিফেন্সকে।