মহানগরের রাজপথে পাঁচ ঘণ্টায় চারজনের শ্লীলতাহানি
দেশের অনান্য মহানগরীগুলির থেকে কলকাতা নারীদের জন্য সুরক্ষিত। সাম্প্রতিক সমীক্ষা থেকে রাজ্যের মন্ত্রীদের লাগাতার দাবি, সব জায়গাতেই বারবার উঠে এসেছে এই তথ্য। কিন্তু সত্যিই কী কলকাতা সুরক্ষিত? সন্ধ্যা সাতটা, রাত নটা, রাত এগারোটা ও রাত বারোটা। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে শহরের চারটি বিভিন্ন স্থানে চারটি শ্লীলতাহানির অভিযোগ নথিভুক্ত হল থানায়। যদিও প্রত্যেকটি ঘটনাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস, তবুও এই ঘটনাগুলো কলকাতার নারীসুরক্ষার গর্বকে বড়সড় চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিল।