মোর্চা নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চারদিনের সফরে দার্জিলিং গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের রিচমন্ড গেস্ট হাউসে আজ সন্ধেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোর্চা নেতারা।

মিরিকের সংঘর্ষে গ্রেফতার ৩২, ওসি অপসারণের দাবিতে অনড় মোর্চা

মিরিকের সৌরিনিতে মোর্চা ও জিএনএলএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এপর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে ২৪ জন মোর্চা সমর্থক। বাকি আট জন জিএনএলএফ সমর্খক।

কালচিনির মোর্চা সমর্থিত বিধায়ক যোগ দিলেন তৃণমূলে

বিধায়ক উইলসন চম্পামারিকে দলে টেনে মোর্চার ঘর ভাঙতে শুরু করল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কালচিনি কেন্দ্রের বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। মোর্চার সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, তাকে মন্ত্রীও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও দলের সঙ্গে সংঘাত তৈরি হলে সেই দল ভাঙানোর ব্যাপারে উদ্যোগী হতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে। কংগ্রেসের ক্ষেত্রে বহুবার এমন ঘটনা ঘটেছে। এবার ঘটল মোর্চার ক্ষেত্রে। কালচিনির বিধায়ক উইলসন চম্পামারিকে দলে টেনে মোর্চার ঘরে ফাটল ধরানো শুরু করল তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলে যোগ দিলেন মোর্চার ২৬ জন নেতা

গোর্খাল্যান্ডের দাবি নিয়ে নতুন মোড় নিল মোর্চা-রাজ্য সরকার সংঘাত। ডুয়ার্সে মোর্চায় ভাঙন ধরালো তৃণমূল। তৃণমূল কংগ্রেস যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার ডুয়ার্সের ২৬ জন নেতা। তৃণমূল ভবনে আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায়।

রাজ্যপালের কাছে নালিশ মোর্চার

রাজ্যপালের কাছে নালিশ জানাল গোর্খা জন মুক্তি মোর্চা। গতকাল মোর্চার চার প্রতিনিধি  রাজ্যপালের সঙ্গে দেখা করে  রাজ্য সরকারের  বিরুদ্ধে  অভিযোগ জানান। মোর্চার অভিযোগ, জিটিএ এলাকায় তাদের না জানিয়েই রাজ্য সরকার কাজ করছে।এতে জিটিএর স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে। মোর্চা জানিয়েছে, এমনটা চলতে থাকলে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকবে না। রাজ্যসরকারের সঙ্গে মোর্চার সম্পর্ক যে তলানিতে ঠেকেছে তা মালুম হয়েছিল মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই। সেই সময়েই মুখ্যমন্ত্রীর পাট্টা বিলি নিয়ে সরব হয়েছিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।

আজ পাহাড়ে বারো ঘণ্টার বনধ মোর্চার

লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের বিরোধিতায় আজ পাহাড়ে বারো ঘন্টা বনধের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিং, কার্সিয়াং,কালিম্পং পাহাড়ের এই তিন মহকুমায় বনধ হবে। জিটিএ-র অন্তর্ভুক্ত সব এলাকায় বনধ হবে বলে জানিয়েছে মোর্চা নেতৃত্ব। 

রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে মোর্চা, কাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধ

লেপচা পর্ষদ গঠন নিয়ে এবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গোর্খা জনমুক্তি মোর্চা। উত্তপ্ত পাহাড়। আগামিকাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে মোর্চা। দার্জিলিং, কার্শিয়ং, এবং কালিম্পংয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। মোর্চার অভিযোগ, লেপচা পর্ষদ গঠন করে পাহাড়ে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে রাজ্য সরকার। এছাড়াও রয়েছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি।

উত্তপ্ত পাহাড়ে বনধের ডাক মোর্চার

ক্রমশ উত্তপ্ত হচ্ছে পাহাড়ের পরিস্থিতি। রাজ্য সরকার পৃথক লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা। পৃথক লেপচা উন্নয়ন পর্ষদ গঠনে মঙ্গলবার সবুজ সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রতিবাদে আগামী শনিবার পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিল মোর্চা।

সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে ফের সুর চড়াল মোর্চা

পৃথক তেলেঙ্গানা হলে পৃথক গোর্খাল্যান্ডও করতে হবে। নাহলে জিটিএ ছেড়ে ফের আন্দোলনে নামবে গোর্খা জনমুক্তি মোর্চা। আজ বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর এমনই হুঁশিয়ারি দিলেন মোর্চা নেতারা। তাঁদের মতে এক সমস্যার পৃথক সমাধান কখনই সম্ভব নয়। বৈঠকের পর মোর্চা নেতা হরকা বাহাদুর ছেত্রী জানান তাঁদের নেতা রোশন গিরি সুষমা স্বরাজের হাতে স্মারকলিপি তুলে দেন। তিনি এও বলেন, "মোর্চার আন্দোলনকে বিজেপি সমর্থন করবে কিনা সেই নিয়ে নেত্রী স্থানীয় সাংসদ জসবন্ত সিং-এর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।