পরপর চারবার আইপিএলের ফাইনালে ধোনিরা

মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল-৬-এর ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপারকিংস। এই নিয়ে পরপর চারটি আইপিএলের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ধোনিরা। আজ ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ানসকে ৪৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।

কোটলায় আজ মহারণে ফাইনাল ওঠার লড়াইয়ে ধোনি বনাম সচিন

শ্রীসন্থদের অপকীর্তি নিয়ে দেশজুড়ে চলা ঝড়ের মাঝেই আইপিএল আজ মহারণ। আজ, মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ন্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে যারাই জিতবে তারাই আইপিএল সিক্সের ফাইনালে উঠে যাবে। পোশাকি ভাষায় আইপিএলে আজেকর ম্যাচটার নাম ফার্স্ট কোয়ালিফায়ার। এই ম্যাচে জিতলেই ফাইনালে ওঠা যাবে, আর হারলেও পাওয়া যাবে আরও একটা সুযোগ।

সময়কে পিছনে ফেলে গারদ বন্দি খলনায়ক

আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হল সঞ্জয় দত্তকে। আজ দুপুর আড়াইটে নাগাদ আত্মসমর্পণের জন্য মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে পৌঁছন সঞ্জয়। টান ৬ ঘণ্টা ধরে আত্মসমর্পণ প্রক্রিয়া চলার পর তাঁকে পাঠানো হল আর্থার রোড জেলে। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়া দত্ত। আদালত চত্বর ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। মুন্নাভাইয়ের পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড।

ডার্বি জিতে প্লে অফের পথে সচিনরা

আইপিএলের মহারাষ্ট্র ডার্বিতে জিতে প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ন্স। পুণের ঘরের মাঠে সচিনরা কিছুটা সহজ জয়ই পেলেন। তবে পুণে ওয়ারিয়র্সকে মাত্রা ১১২ রানে বেঁধে রাখার পর, জয় যতটা সহজে আসার কথা ততটা সহজ হল না।

মুন্না ভাইয়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

বলিউড তারকা সঞ্জয় দত্তের শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করেদিল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি আজ বিচারপতি পি সতশিবম ও বিচারপতি বিএস চৌহানের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল মুন্না ভাইয়ের আবেদন। আগামী ১৫ই মে নির্ধারিত শাস্তি অনুযায়ীই জেলে যেতে হচ্ছে তাঁকে।

আইপিএলে আলো নিভল নাইটদের

ওয়াংখেড়ে যুদ্ধে নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করছে মুম্বই ইন্ডিয়ন্স। সচিন তেন্ডুলকর ওপেন করতে নেমেছেন ডিয়ন স্মিথের সঙ্গে।

ধোনিদের ভরাডুবিতে সচিনদের অক্সিজেন

একেই বলে ক্রিকেট। একেই বলে টি টোয়েন্টি। রাজাকে ফকির বানিয়ে দিতে গল্পের লেখকে খরচ করতে হয় বেশ কিছু শব্দ। আর আইপিএলে রাজাকে ফকির বানাতে লাগে মাত্র কয়েকটা ওভার। যে দলটা আইপিএলের সবচেয়ে শক্তিশালী, চোখধাঁধানো, তারাই আজ অলআউট হয়ে গেল মাত্র ৭৯ রানে। হ্যাঁ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির দল আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের ইনিংস গড়ল। প্লে অফে আগেই উঠে যাওয়ার অদ্ভুত এক আত্মতুষ্টির শিকার হল চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এটাই একটা দলের সবচেয়ে কম রানের ইনিংস।

মুম্বই বিমানবন্দরে আটক রণবীর কাপুর

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করা হল বর্তমান সেনসেশান রণবীর কাপুরকে। হিসাব বহির্ভূত ব্যক্তিগত সম্পত্তি বহন করার অপরাধে তাঁকে আটক করা হল। পরে ৬০ হাজার টাকা ব্যক্তিগত জামিনে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

প্রকাশ্য রাস্তায় হত্যা

২৬/১১-এর মুম্বই হামলা ও বেনজির ভুট্টো হত্যা মামলার আইনী দায়িত্বপ্রাপ্ত পাক আইনজীবী চৌধুরি জুলফিকার আলিকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। সূত্রে খবর, এফআইএ-এর কৌঁসুলি জুলফিকারের উপর আজ ইসলামাবাদে সকাল সাড়ে সাতটা নাগাদ অজ্ঞাতপরিচয়ের কিছু সশস্ত্র বাইক আরোহী জুলফিকার আলির গাড়িতে গুলি চালায়। সেই সময় গাড়ি চালাছিলেন জুলফিকার। বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর।