মহিলা নিরাপত্তায় মুম্বইয়ে মহিলা কমান্ডো বাহিনী

মহিলা নিরাপত্তায় মহিলা কমান্ডো বাহিনী মোতায়েন করতে চলছে মুম্বই পুলিস। শুরু হয়ে গেছে মহিলা কমান্ডো বাহিনীর বিশেষ ট্রেনিংও।  শুধু নিরাপত্তা দেওয়াই নয়, বিশেষ পরিস্থিতিতে মহিলারা কীভাবে আত্মরক্ষা করবে তা শেখাতেও স্কুল কলেজ ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেবে ওই মহিলা কমান্ডোরা।

ফিরে দেখা ২৬/১১

ছাব্বিশ এগারোর মুম্বই হামলা। ভারতের মাটিতে পাক জঙ্গিদের সবচেয়ে জঘন্য নাশকতা হিসাবেই পরিচিত। প্রায় তিন দিন ধরে মুম্বইজুড়ে তাণ্ডব চালিয়েছিল দশ পাক জঙ্গি। সংঘর্ষে নজন জঙ্গির মৃত্যু হয়েছিল। ধরা পড়েছিল একমাত্র আজমল কসাভ। গত বুধবার তার ফাঁসির নির্দেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বইহানার একটি অধ্যায়ে যবনিকা পড়ে।

কসাভের প্রাণদণ্ডকে স্বাগত জানিয়ে এবার আজফল গুরুর ফাঁসির দাবি বিজেপির

২৬/১১-র মুম্বই হানার একমাত্র জীবিত জঙ্গী আজমল কসাভের ফাঁসির ঘটনাকে স্বাগত জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিজেপি। দলের মুখপাত্র মুখতার আব্বাস নখভি বলেন এর মাধ্যমে সন্ত্রাসবাদীদের কাছে কড়া বার্তা পৌঁছবে। তবে রাষ্ট্রপতির কাছে আরও যে সব আবেদন পড়ে আছে সেগুলিও ফেলে রাখা উচিত নয় বলেও জানিয়েছে বিজেপি। সেই সঙ্গে ২০০১ সালে সংসদ চত্বরে জঙ্গি হানা মামলায় দোষি আফজল গুরুকেও প্রাণদণ্ড দেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি।

কসাভের ফাঁসিতে সরাবজিতের মুক্তি প্রক্রিয়া জটিল হওয়ার আশঙ্কা

আজমল কসাভের মৃত্যুদণ্ড প্রভাব ফেলতে পারে পাক জেলে বন্দি সরাবজিত সিংয়ের প্রাণভিক্ষার আবেদনের ওপর। পাক প্রেসিডেন্টের দফতর সূত্রে এমনই জানা গেছে। ১৯৯০-এ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত সরাবজিত সিং। দীর্ঘদিন ধরেই গুপ্তচরবৃত্তির অভিযোগে পাক জেলে বন্দি তিনি। তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত। এরপর পাক প্রেসিডেন্টের কাছে বারবার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন তিনি। ভারত সরকারের তরফেও সরাবজিতের মুক্তির বিষয়ে আবেদন জানানো হয়। কিন্তু সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ফাঁসুড়েও জানতেন না `অপারেশন এক্স'-এর কথা

এ যেন প্রতিরক্ষার জন্য দেশের গোপন লড়াই। আর এই গোপন লড়ায়েরই নাম ছিল `অপারেশন এক্স`। মুম্বই জঙ্গি হামলায় সাজাপ্রাপ্ত একমাত্র জীবিত পাকিস্তান জঙ্গি গুনমান মহম্মদ আজমল কসাভকে আজ সকাল সাড়ে সাতটায় পুণের ইয়েরওয়াড়া জেলে ফাঁসি দেওয়া হয়। গত ৫ নভেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কসাভের প্রানভিক্ষা খারিজ করে দেওয়ার পর শুরু হয় `অপারেশন এক্স`। নেতৃত্বে থাকেন স্পেসাল আই জি (আইন ও শৃঙ্খলা) দেভান ভারতী। তার ফাঁসি দেওয়ার পর শেষ হয় এই অপারেশন। এই লড়ায়ের মধ্যে কি কি কর্মসূচী নেওয়া হয়েছে, সেটা দেখে নেওয়া যাক।

তার প্রাণদণ্ডের খবরটা মা কে জানানো হোক, চেয়েছিলেন কসাভ

প্রাণদণ্ডের আগে সেভাবে কোনও শেষ ইচ্ছা জানায়নি আজমল কসাভ। তবে রাষ্ট্রপতির কাছে তাঁর প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর দিন কাসভ জানিয়েছিল, প্রাণদণ্ডের খবরটা যাতে তার মায়েকে একবার জানানো হয়। এরপর পাকিস্তানে কসাভের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে কসাভের প্রাণদণ্ডের খবর তার বাড়ির লোকেরা জানত কি না তা এখনও পরিষ্কার নয়।

ভোরের আলো ফুটতেই ফাঁসি আজমল কসাভের

মুম্বই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত পাকিস্তানি জঙ্গি আজমল কসাভের ফাঁসি হয়ে গেল। আজ সকাল সাড়ে সাতটায় পুণের ইয়েরওয়াড়া জেলে কসাভকে ফাঁসি দেওয়া হয় বলে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত চিকিত্সকও কসাভকে মৃত ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কসাভের প্রাণভিক্ষার আবেদন গত পাঁচই নভেম্বরই কসাভের ফাঁসির আর্জি খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। এই সংক্রান্ত যাবতীয় নথি তারপর পাঠিয়ে দেওয়া হয় মহারাষ্ট্র সরকারের কাছে।

মুখোমুখি জুন্দল-কসাভ

মুম্বই হামলার তদন্তে আজমল কসাভ ও আবু জুন্দালকে মুখোমুখি বসিয়ে জেরা করল পুলিস। মহারাষ্ট্র সরকারের অনুমতি নিয়ে বৃহস্পতিবার আর্থার রোড জেলে কসাভ ও জুন্দালকে মুখোমুখি বসিয়ে প্রায় দেড়ঘণ্টা জেরা করে পুলিস। জেরার সময় কসাভ ও জুন্দাল, দুজনেই পরস্পরকে শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিস।

নেপালে পালোনোর ছক কষেছিল লস্কর-ই-তইবা ঘনিষ্ঠ পারভেজ

বলিউড অভিনেত্রী লায়লা খান খুনের অন্যতম অভিযুক্ত পারভেজ তককে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করল জম্মু কাশ্মীর পুলিস। পুলিসের জেরায় পারভেজ জানিয়েছে, সে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। লক্সর-ই-তৈবার সঙ্গে তাঁর যোগ আছে বলেও পুলিসি জেরায় জানিয়েছে পারভেজ।