মেঘালয়ে মসনদ কায়েম থাকলেও নাগাল্যান্ডে ভরাডুবি কংগ্রেসের

নাগাল্যান্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থেকে গেল শাসক দল নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট। এবারের বিধানসভা নির্বাচনের ৫৯টি আসনের মধ্যে ৩৯ টিতে বিজয়ী হয়েছেন এনপিএফ প্রার্থীরা। এই নিয়ে পরপর তিনিবার নাগাল্যান্ডের বিধানসভা এনপিএফের দখলে থাকল। ভারতের উত্তরপূর্বের এই রাজ্যটিতে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। কংগ্রেসের দখলে মাত্র আটটি আসন। গতবারের তুলনায় ১৪টি আসন কমেছে কংগ্রেসের। এনসিপি পেয়েছে ৪টি আসন। নাগাল্যান্ডে ভরাডুবি হলেও উত্তরপূর্বের আর এক রাজ্য মেঘালয়ে মসনদ কায়েম রাখার পথে কংগ্রেস। ষাট সদস্যের বিধানসভায় ঘোষিত ২৯টি আসনে বিজয়ী তারা। এগিয়ে
১টিতে।    

ইতিহাস তৈরি করে ত্রিপুরায় অক্ষুণ্ণ লাল দূর্গ

ইতিহাস তৈরি হল ত্রিপুরায়। ত্রিপুরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বামেরা নিজেরদের আধিপত্য বজায় রাখলেন। এই নিয়ে সপ্তম বার ত্রিপুরার মসনদে বসতে চলেছে বামফ্রন্ট।  ১৯৯৮ থেকে এই নিয়ে চারবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সরকার। নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বি ছয় হাজারেরও বেশি ভোটে পরাজিত হলেন মানিক ম্যাজিকের কাছে।  পরিবর্তনের স্লোগানকে ছুঁড়ে ফেলে লাল পতাকার উপরই ভরসা রাখলেন ত্রিপুরার মানুষ।  

বেআইনি অস্ত্র ও টাকা সহ আটক নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকোং এল ইমচেনকে বেআইনি অস্ত্র সঙ্গে হিসাব বহির্ভূত ১কোটি ১০ লক্ষ টাকা বহন করার অপরাধে আটক করা হল। পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী কোহিমা থেকে নিজের বিধানসভা কেন্দ্র কোরিয়াডাঙ্গাতে যাওয়ার পথে ওখা জেলার কাছে ইমচেনের গাড়ি আটক করেন অসল রাইফেলসের জওয়ানরা।