নন্দীগ্রাম তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ তৃণমূলের অন্দরেই

নন্দীগ্রামকাণ্ডের তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআইএর বিরুদ্ধে বিক্ষোভে নামল তৃণমূল কংগ্রেস। বিধাননগরে সিবিআইয়ের শাখা দফতরে অবস্থান বিক্ষোভে সামিল হল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সিপিআইএমের পাশাপাশি কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারীরা।

ফের জমি আন্দোলন নন্দীগ্রামে

মুখ্যমন্ত্রীর সভার আগেই ফের জমি আন্দোলনে উত্তপ্ত নন্দীগ্রাম। আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেল বাজকুল-নন্দীগ্রাম সতের কিলোমিটার রেল লাইনের কাজ। 

নন্দীগ্রাম কাণ্ডে পাঁচ জনকে জামিন

নন্দীগ্রাম নিঁখোজ কাণ্ডে পাঁচ জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই মামলায় লক্ষ্মণ শেঠ সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল বলে বিতর্ক হয়েছিল। শুক্রবার সেই বিতর্ককেই ফের এরবার উসকে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি জিএস সিংভি ও বিচারপতি দীপক মিশ্রর ডিভিশন বেঞ্চের নির্দেশ।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করুক সিবিআই, দাবি রাজ্য সরকারের

নন্দীগ্রামের গুলিচালনার ঘটনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জেরা করুক সিবিআই। এই দাবি তুলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি লিখল রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, গুলি চালানোর ঘটনায় শুধুমাত্র অভিযুক্ত পুলিস অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। জেরা করতে হবে তত‌কালীন পুলিস মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। সিবিআই যদিও এধরনের কোনও চিঠির প্রাপ্তি স্বীকার করেনি।

তেহট্টের ঘটনায় তদন্ত শুরু জাতীয় মানবাধিকার কমিশনের

তেহট্টে গুলি চালানোর ঘটনায় মামলা চালু করল জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য মানবাধিকার কমিশনকে নির্দিষ্ট নির্দেশিকাও পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গত সপ্তাহেই সেই চিঠি এসে পৌঁছেছে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে।

গুলির পরে রাতভর অত্যাচারের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

নতুন করে অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। আর এই পুলিসেই এখন আতঙ্ক এলাকাবাসীর। আতঙ্কিত বাসিন্দারা বলছেন, বুধবার রাতভর তল্লাসির নামে হাউলিয়া মোড় সংলগ্ন দেড় কিলোমিটার এলাকায় পুলিস যা করেছে তাকে তাণ্ডব বললেও কম বলা হয় । বাড়িঘরে এখনও জ্বলজ্বল করছে অত্যাচারের দগদগে চিহ্ন। অভিযোগ, নতুন পাড়া, পিডব্লিউডি মোড়ের বাড়ি বাড়ি ঢুকে পুলিস অত্যাচার চালিয়েছে। মারধর, গালিগালাজ, ভাঙচুর, চলেছে সবই। অশ্রাব্য গালিগালাজের সঙ্গেই চলে শারীরিক নিগ্রহ। পুলিসের ভূমিকায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে তেহট্টের মানুষের মধ্যে।

অশোক সেনের দেহ দ্রুত সৎকারে পুলিসের চাপ, তেহট্টের ঘটনায় নয়া বিতর্ক

বুধবারে তেহট্টে পুলিসের গুলি চালানো নিয়ে এখনও বিতর্ক ভীষণ ভাবে জীবিত। তার মধ্যেই আবার নতুন করে জন্ম নিল অন্য বিতর্ক। তেহট্টের হাউলিয়া মোড়ে পুলিসের গুলিতে নিহত অশোক সেনের দেহের দ্রুত সৎকারের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে।

`চোখের পানি`তে ভিজল চলচ্চিত্র উত্সব

আবার নন্দীগ্রামের ছায়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। আর বিক্ষোভের সুর এবার নন্দীগ্রামের মানুষের গলাতেই। বিতর্কের কেন্দ্রে নন্দীগ্রামের ঘটনা নিয়ে তৈরি ছবি `চোখের পানি`। শনিবার চলচ্চিত্র উত্সবের উদ্বোধনের আগে নেতাজি ইন্ডোরে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। উত্‍সবে দেখানো হচ্ছে না `চোখের পানি`। তারই প্রতিবাদে আজ নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখান নন্দীগ্রাম শহিদ স্মারক কমিটির সদস্যরা। কালো পতাকাও দেখানো হয় মুখ্যমন্ত্রীকে। 

দুবরাজপুরে পুলিস বাড়াবাড়ি করেনি : মমতা

গতকালের দুবরাজপুরের লোবা গ্রামের ঘটনা নিয়ে অবশেষে আজ মহাকরণে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নন্দীগ্রাম-সিঙ্গুরের সঙ্গে এই ঘটনার কোন তুলনাই চলে না বলে তিনি জানালেন। কারণ এর সঙ্গে জোর করে জমি দখলের কোনও সম্পর্ক নেই। তার সঙ্গেই গতকালের ঘটনা নিয়ে তিনি দুঃখপ্রকাশও করেছেন। ঘটনার কথা স্বীকার করে নিলেও তিনি জানিয়েছেন দুবরাজপুরে পুলিস বাড়াবাড়ি করেনি। তিনি জানিয়েছেন তাঁর কাছে আসা খবর অনুযায়ী স্থানীয় পুলিস রাজ্য পুলিসকে না জানিয়ে ঘটনাস্থলে গেলেও গুলি চালায়নি। তবে ঘটনা যে একটা ঘটেছে সে কথাও স্বীকার করে নিয়েছেন তিনি।