নেতাজির জন্মজয়ন্তী ঘিরে দানা বাঁধল বিতর্ক

নেতাজির ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে তৈরি হল বিতর্ক। কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির তরফে আজ রেড রোডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে প্রতিবছর মূর্তিতে মাল্যদানের জন্য মই বা মঞ্চের আয়োজন করে পূর্ত দফতর। এই বছর কোনও মই বা মঞ্চের আয়োজন না থাকায় নেতাজির মূর্তিতে মালা দিতে পারেননি কেউই। অগত্যা মূর্তির পাদদেশে মালা রেখে যান শ্রদ্ধা জানাতে আসা অগনিত মানুষ।

আজ নেতাজি জন্মজয়ন্তী

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১১৬তম জন্মদিবস আজ। দেশজুড়ে পূর্ণ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আজকের দিনটি। রেড রোডে আজ নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।