দার্জিলিঙে সভাস্থলেই গোর্খাল্যান্ডের দাবিতে ক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী
দার্জিলিঙে উত্তরবঙ্গ উৎসবের সূচনায় শুরুতেই ছন্দপতন। মুখ্যমন্ত্রীর ভাষণের
মাঝে তাঁর সামনেই গোর্খাল্যান্ডের দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ জানাতে
থাকেন উপস্থিত মোর্চার কর্মী সমর্থকরা। এর পরেই উত্তেজিত মুখ্যমন্ত্রী মঞ্চ
থেকেই কার্যত ধমকের সুরে মোর্চা সমর্থকদের জানালেন, "এটা রাজনৈতিক দাবি
জানানোর জায়গা নয়, সরকারি মঞ্চ। আপনাদের দাবি আপনাদের দলীয় সভায় জানাবেন।"
মঞ্চে তখন উপস্থিত গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।