বোস্টন বিস্ফোরণের অভিযুক্তরা নির্দোষ, দাবি পরিবারের

বোস্টন বিস্ফোরণে অভিযুক্ত দুই ভাই ট্যামারল্যান ও জোহকার নির্দোষ। দুই ভাইকে ফাঁসানো হয়েছে। এমনই দাবি করেছেন তাঁদের মা-বাবা। যদিও, ট্যামারল্যান ও জোহকারের কাকা বলেছেন, তাঁর দুই ভাইপো গোটা চেচেন জাতির মাথা হেঁট করে দিয়েছে। নিজের কৃতকর্মের জন্য জোহকারের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।    

বস্টন বিস্ফোরণে সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল এফবিআই

বস্টন ম্যারাথন বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজন দু`জনের ছবি প্রকাশ করল এফবিআই। সন্দেহভাজন দু`জনের কাঁধেই ব্যাকপ্যাক। ছবি অনুযায়ী দু`জনকেই ম্যারাথন চলাকালীন রাস্তার ফুটপাথ দিয়ে ম্যারাথনের ফিনিশিং লাইনের দিকে হাঁটতে দেখা গেছে। এফবিআই সাধারণ মানুষের কাছে এই দু`জনকে সনাক্ত করতে সাহায্যের আবেদন করেছে।

ওবামাকে বিষাক্ত চিঠি পাঠানোর ঘটনায় গ্রেফতার এক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিষ মাখানো চিঠি পাঠানোর ঘটনায় একজনকে গ্রেফতার করল এফবিআই। সূত্রের খবর ধৃত ব্যক্তির নাম পল কেভিন কার্টিস।

সিসিটিভি ফুটেজে সনাক্ত বস্টন বিস্ফোরণের সন্দেহভাজন, দাবি গোয়েন্দাদের

বস্টন বিস্ফোরণের এক অভিযুক্তকে চিহ্নিত করা গেছে বলে দাবি করলেন মার্কিন গোয়েন্দারা। বিস্ফোরণস্থল লাগোয়া একটি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা গেছে বলে দাবি এফবিআইয়ের। বিস্ফোরণে প্রেসারকুকার ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে এফবিআই। এদিকে, বস্টনবাসীর পাশে দাঁড়াতে আজই সেই শহরে পৌঁছচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

দোষীকে খুঁজে বের করবই: ওবামা

বোস্টনে জোড়া বিস্ফোরণের কড়া প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি জানান প্রশাসন দোষীকে খুঁজে বের করবেই। তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে উপনীত না হতে আহ্বান জানান তিনি।

দিল্লির সাহসিনীকে মরণোত্তর মার্কিন সম্মান

দিল্লির চলন্ত বাসে পৈশাচিক গণধর্ষণ ও অত্যাচারের শিকার ২৩ বছরের তরুণীকে সাহসিকতার জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী আট মার্চ, নারী দিবসের দিনসারা বিশ্বব্যাপী আরও দশ সাহসিনীর সঙ্গে দিল্লির সাহসী তরুণীকে মরণোত্তর এই সম্মান দেবেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও স্টেট সেক্রেটারি জন কেরি। সোমবার সে দেশের সরকারি সূত্রে এই কথা ঘোষণা করা হয়েছে।

রানির মার্কিনি সম্মান

বারাক ওবামার শপথ গ্রহণের দিনই রানির মুকুটেও যুক্ত হল মার্কিনি পালক। গতকাল মুম্বইতে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ উপলক্ষে বল পার্টির আয়োজন করেছিল ভারতের মার্কিন দূতাবাস ও এনজিও নমস্তে আমেরিকা। সেই অনুষ্ঠানেই ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য রানিকে বিশেষ সম্মানে ভূষিত করল ভারতের মার্কিন দূতাবাস।

শপথ নিলেন বারাক ওবামা

সরকারি শপথগ্রহণ হয়ে গিয়েছিল রবিবার। আর সোমবার লক্ষাধিক মানুষের সামনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বারাক হুসেন ওবামা। বাইবেলে বাঁ হাত, ডান হাত শপথ-ভঙ্গিতে উপরে তুলে ওয়াশিংটনে ক্যাপিটল প্রাসাদের ঐতিহাসিক সাদা গম্বুজের নিচে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি। শপথ বাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি জন রবার্টস।

মার্কিন মুলুকে আজ থেকে কার্যকর `ফিস্কাল ক্লিফ`

অনেক চেষ্টা সত্ত্বেও বিপুল করের বোঝা থেকে বাঁচল না আমেরিকার আম আদমি। পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে `ফিস্কাল ক্লিফ`। বাজেট ঘাটতি এবং প্রভূত ঋণের বোঝা লাঘব করতে সরকারি কোষাগারের ব্যয় সংকোচ ও ব্যাপক হারে কর বৃদ্ধি করার এই নীতির চালু হওয়ার কথা ছিল নতুন বছরের শুরুর দিন থেকেই। তবে দেশবাসীর উপর থেকে এই বিপুল করের বোঝা লাঘব করতে চেষ্টা চলেছে হোয়াইট হাইস থেকে হাউস অফ রিপ্রেসেন্টেটিভ, সর্বত্রই। কিন্তু বছরের শেষ দিনে, অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত ১২টার আগে কোনও সমাধান সূত্র না মেলায় এক অর্থে কার্যকরী হয়ে গেল ফিস্কাল ক্লিফ। ফলে চূড়ান্ত চাপের মুখে মার্কিন করদাতারা।