ওডাফার হ্যাটট্রিকে লক্ষ্মীবারের ডার্বি এখন মরণবাঁচন

মরসুমের শেষপর্বেও ওডাফা ম্যাজিক অব্যাহত। মোহনবাগান অধিনায়কের হ্যাটট্রিকের সৌজন্যে লিগের খেতাবি দৌড় জমিয়ে দিল করিম বেঞ্চিরিফার দল। রিপ্লে ম্যাচে কল্যাণীতে প্রয়াগ ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির। এই জয়ের ফলে মোহনবাগানের পয়েন্ট হল সাত ম্যাচে ১৯। ফলে বৃহস্পতিবার যুবভারতীতে ডার্বি ম্যাচই হতে চলেছে লিগের ফাইনাল।

মোহনবাগানে ওডাফা থাকছেন, আদিল আসছেন

বাজেট সমস্যায় দল গড়তে নেমে বিপাকে মোহনবাগান কর্তারা। কয়েকদিন আগে ক্লাব সচিবের বাড়িতে কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে অধিকাংশ কর্তাই জানিয়ে দেন যে ব্যক্তিগতভাবে দলগঠনের জন্য টাকা দেওয়া সম্ভব নয়। যদিও সভাপতি টুটু বসু দলগঠনের জন্য সাহায্য করার আশ্বাস দেন। সীমিত বাজেটের মধ্যে কোচ করিমের সঙ্গে কথা বলে কর্তারা একটা দল মোটামোটি তৈরি করেছেন।

ওডাফা-টোলগের ইগো সামলেই বাজিমাত করিমের

মরসুমের প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচের পরই শুরু হয় দুই নায়কের ইগোর লড়াই। টোলগে-ওডাফার মন কষাকষি নিয়ে সরগরম ছিল গোটা ময়দান। আর এই লড়াই ধামাচাপ দিতে ব্যর্থ হওয়ায় চাকরি যায় কোচ সন্তোষ কাশ্যপের। বাগানের সংসারে করিম আসার পর এই দুই তারকাকে নিপুন হাতে সামলানোই ছিল মরক্কোন কোচের একমাত্র চ্যালেঞ্জ। কখনও চোট,কখনও কার্ড, কখনও অসুস্থ হওয়ার জন্য টোলগে-ওডাফাকে একসঙ্গে পাচ্ছিলেন না কোচ করিম।

ওডাফা, টোলগেদের গোল খিদেয় কাঙাল স্পোর্টিং

গোয়ায় আছড়ে পড়ল মোহনবাগান সুনামি। সেই সুনামিতে ভেসে গেল স্পোর্টিং ক্লাব দ্য গোয়া। আই লিগে অবনমন বাঁচানোর চ্যালেঞ্জে নেমে জ্বলে উঠল করিম বেঞ্চারিফার দল। মাপুসার দুলের স্টেডিয়ামে ওডাফার দুরন্ত হ্যাটট্রিকে ভর করে মোহনবাগান জিতল ৫-১ গোলে। ওডাফার হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করলেন টোলগে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওডাফা

বৃহস্পতিবার  হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওডাফা। শিল্ড সেমিফাইনালের পরের দিন ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওডাফা। মোহনবাগানের আই লিগে পরের ম্যাচ রবিবার।

মোহনবাগানকে হারিয়ে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল

নমস্কার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আপনাকে স্বাগত। আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মোহনাবাগান-ইস্টবেঙ্গল। সেই ম্যাচের লাইভ আপডেট--

দলকে জেতানোর শপথ নেওয়ালেন করিম

ডার্বি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই ইস্টবেঙ্গলের কাটাছেঁড়া সেরে ফেললেন মোহনবাগান কোচ। মরগ্যানের দলের ভূয়সী প্রশংসা করেও মরোক্কান কোচ জানিয়ে দিলেন, পরিকল্পনা করে খেললে আটকে দেওয়া যায় চিডি-বোরিসিচদের।

নির্বাসন পরবর্তী প্রথম জয়ে স্বস্তিতে মোহনবাগান

স্বস্তি ফিরল সবুজ-মেরুন শিবিরে। নির্বাসন উঠে যাওয়ার পর আই লিগে প্রথম জয় পেল মোহনবাগান। কল্যাণীতে সন্তোষ কাশ্যপের ওএনজিসিকে তিন-এক গোলে হারিয়ে দিলেন ওকেলি ওডাফারা। এই জয়ের পর মোহনবাগানের পয়েন্ট হল চার ম্যাচে পাঁচ। আই লিগে মোহনবাগানের পরের ম্যাচ চিরপ্রতিন্দন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

শাস্তি বেড়ে তিন ম্যাচ নির্বাসিত ওডাফা

ডার্বি কাণ্ডের জের। বাড়তি এক ম্যাচ নির্বাসিত হলেন ওকেলি ওডাফা। বাড়তি এক ম্যাচ নির্বাসিত করার পাশাপাশি দেড় লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। নয়ই ডিসেম্বর বিতর্কিত ডার্বি ম্যাচে ওডাফা লালকার্ড দেখার পর মাঠে গণ্ডগোল ছড়িয়ে পড়ে। দর্শকদের ছোঁড়া ইঁটের আঘাতে আহত হয়েছিলেন রহিম নবি। রেফারি আর ম্যাচ কমিশনারের রিপোর্টে অভিযুক্ত হয়েছিলেন মোহনবাগান অধিনায়ক। এমনকি বিচারপতি অশোক কুমার গাঙ্গুলিও তার রিপোর্টে ওডাফার আচরণ সঠিক ছিল না বলে জানিয়েছিলেন।