অবশেষে অগ্রিম পেয়ে ওডাফা ফিরছেন বাড়িতে

মোহনবাগানের থেকে অগ্রিম না পাওয়ায় প্রায় একমাস কলকাতায় বসে থাকতে হল ওডাফা ওকেলিকে। অবশেষে বুধবার বাড়ি ফিরতে চলেছেন মোহনবাগানের তারকা গোলমেশিন। তেইশে মে ইস্টবেঙ্গলের  বিরুদ্ধে গত মরসুমের শেষ ম্যাচ খেলেছিলেন নাইজেরীয় গোলমেশিন। তার সতীর্থ তো বটেই অন্যান্য দলের বিদেশিরা সবাই দেশে ফিরে গেছেন। কিন্তু আর্থিক সমস্যা থাকায় ওডাফার চাহিদামত টাকা মেটাতে পারছিলেন না মোহনবাগান কর্তারা।

মরগ্যানের বিদায়ী ম্যাচে ডার্বি জয় উপহার দিতে মরিয়া লাল-হলুদ শিবির

আজ ডার্বি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ফুটবল মরসুম। তার সঙ্গে আজই ইস্টবেঙ্গলে শেষ হচ্ছে ট্রেভর জেমস মরগ্যান জমানা। ডার্বি ম্যাচই ইস্টবেঙ্গল কোচ হিসাবে মরগ্যানের শেষ ম্যাচ। শেষ ম্যাচে মোহনবাগানকে হারিয়ে ঘরোয়া লিগ জয়ের হ্যাটট্রিকের সুযোগ মরগ্যানের দলের সামনে। লিগ খেতাব থেকে মাত্র এক পয়েন্ট দূরে লাল-হলুদ শিবির।

ওডাফার হ্যাটট্রিকে লক্ষ্মীবারের ডার্বি এখন মরণবাঁচন

মরসুমের শেষপর্বেও ওডাফা ম্যাজিক অব্যাহত। মোহনবাগান অধিনায়কের হ্যাটট্রিকের সৌজন্যে লিগের খেতাবি দৌড় জমিয়ে দিল করিম বেঞ্চিরিফার দল। রিপ্লে ম্যাচে কল্যাণীতে প্রয়াগ ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির। এই জয়ের ফলে মোহনবাগানের পয়েন্ট হল সাত ম্যাচে ১৯। ফলে বৃহস্পতিবার যুবভারতীতে ডার্বি ম্যাচই হতে চলেছে লিগের ফাইনাল।

মোহনবাগানে ওডাফা থাকছেন, আদিল আসছেন

বাজেট সমস্যায় দল গড়তে নেমে বিপাকে মোহনবাগান কর্তারা। কয়েকদিন আগে ক্লাব সচিবের বাড়িতে কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে অধিকাংশ কর্তাই জানিয়ে দেন যে ব্যক্তিগতভাবে দলগঠনের জন্য টাকা দেওয়া সম্ভব নয়। যদিও সভাপতি টুটু বসু দলগঠনের জন্য সাহায্য করার আশ্বাস দেন। সীমিত বাজেটের মধ্যে কোচ করিমের সঙ্গে কথা বলে কর্তারা একটা দল মোটামোটি তৈরি করেছেন।

ওডাফা-টোলগের ইগো সামলেই বাজিমাত করিমের

মরসুমের প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচের পরই শুরু হয় দুই নায়কের ইগোর লড়াই। টোলগে-ওডাফার মন কষাকষি নিয়ে সরগরম ছিল গোটা ময়দান। আর এই লড়াই ধামাচাপ দিতে ব্যর্থ হওয়ায় চাকরি যায় কোচ সন্তোষ কাশ্যপের। বাগানের সংসারে করিম আসার পর এই দুই তারকাকে নিপুন হাতে সামলানোই ছিল মরক্কোন কোচের একমাত্র চ্যালেঞ্জ। কখনও চোট,কখনও কার্ড, কখনও অসুস্থ হওয়ার জন্য টোলগে-ওডাফাকে একসঙ্গে পাচ্ছিলেন না কোচ করিম।

ওডাফা, টোলগেদের গোল খিদেয় কাঙাল স্পোর্টিং

গোয়ায় আছড়ে পড়ল মোহনবাগান সুনামি। সেই সুনামিতে ভেসে গেল স্পোর্টিং ক্লাব দ্য গোয়া। আই লিগে অবনমন বাঁচানোর চ্যালেঞ্জে নেমে জ্বলে উঠল করিম বেঞ্চারিফার দল। মাপুসার দুলের স্টেডিয়ামে ওডাফার দুরন্ত হ্যাটট্রিকে ভর করে মোহনবাগান জিতল ৫-১ গোলে। ওডাফার হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করলেন টোলগে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওডাফা

বৃহস্পতিবার  হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওডাফা। শিল্ড সেমিফাইনালের পরের দিন ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওডাফা। মোহনবাগানের আই লিগে পরের ম্যাচ রবিবার।

মোহনবাগানকে হারিয়ে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল

নমস্কার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আপনাকে স্বাগত। আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মোহনাবাগান-ইস্টবেঙ্গল। সেই ম্যাচের লাইভ আপডেট--

দলকে জেতানোর শপথ নেওয়ালেন করিম

ডার্বি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই ইস্টবেঙ্গলের কাটাছেঁড়া সেরে ফেললেন মোহনবাগান কোচ। মরগ্যানের দলের ভূয়সী প্রশংসা করেও মরোক্কান কোচ জানিয়ে দিলেন, পরিকল্পনা করে খেললে আটকে দেওয়া যায় চিডি-বোরিসিচদের।