টানাটানির বাজারে প্রধানমন্ত্রীর বিদেশ উড়ান খরচ ৬৪২ কোটি

গত ন`বছরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিমান যাত্রা বাবদ খরচ হয়েছে মোট ৬৪২ কোটি টাকা। একটি আরটিআইয়ের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতর বাধ্য হয়েই আজ এই তথ্য জনসমক্ষে এনেছে। প্রধানমন্ত্রীর বিমানভাড়া বাবদ খরচ হওয়া বিপুল অর্থের কথা প্রকাশ্যে আসায় বেশ খানিকটা অস্বস্তিতে কেন্দ্র।

নিশানায় কেন্দ্রীয় সরকার, বিজেপিকে নিয়ে নরম মুখ্যমন্ত্রী

হাওড়ার ভোট প্রচারের দ্বিতীয় দিনেও বিজেপি প্রসঙ্গে নরমই থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় দুটি জনসভাতেই একের পর এক  তোপ দেগেছেন কংগ্রেস ও বামেদের বিরুদ্ধে। নিশানায় ছিল কেন্দ্রীয় সরকারও। কিন্তু বিজেপি সম্পর্কে এই নরম সুর ভবিষ্যতের কোনও জোট সমীকরণের ইঙ্গিত কিনা তা নিয়েই এখন আলোচনা রাজনৈতিক মহলে। দুহাজার নয় সাল থেকেই কংগ্রেসের সঙ্গে জোট। সেই জোটের কাঁধে ভর করেই একের পর এক নির্বাচনী বৈতরনী পার। এবার কংগ্রেসের সঙ্গে ভেস্তে গেছে জোট। আর সে কারণেই কী হাওড়া লোকসভা ভোটের আগে একটু চিন্তিত মুখ্যমন্ত্রী? নাহলে হঠাত্‍‍ করে কেন টেনে আনলেন জঙ্গিপুরের প্রসঙ্গ?   

আস্থা হারালেও মনমোহনকেই প্রধানমন্ত্রী পদে রাখছে কংগ্রেস

কয়লা ব্লক বণ্টন কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের তদন্ত রিপোর্টে কারচুপির কথা প্রকাশ্যে চলে আসার পর ক্রমশই প্রধানমন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। মনমোহনকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনের আসরে নামা কতটা যুক্তিযুক্ত হবে, এ নিয়ে কংগ্রেসের ভিতরেই একটা গুঞ্জন শুরু হয়েছে।

কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সবুজ সংকেত শীর্ষ আদালতের

আজ কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করার উপর সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত। শুধু তাই নয় শীর্ষ আদালতের পক্ষ থেকে এই প্রকল্পকে দেশের উন্নতির স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করা হয়েছে। সুপ্রিম কোর্ট কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ সম্পূর্ণ নিরাপদ এবং সাধারণ মানুষের স্বার্থে দেশের অর্থনীতির পক্ষে সহায়ক বলে জানিয়েছে।

এখনই প্রধানমন্ত্রী পদপার্থীর নাম ঘোষণা করছে না বিজেপি

মোদী-নীতীশ যুদ্ধে আপাতত বিরতি। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদপার্থীর নাম না ঘোষণারই সিদ্ধান্ত নিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। একইসঙ্গে এনডিএ-তে ভাঙন রুখতে দীর্ঘদিনের শরিক জেডিইউয়ের সঙ্গে সংঘাতে না যাওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে।

অভিযোগ প্রমাণিত হলে জেলে যাবেন, চ্যালেঞ্জ জানিয়ে বললেন ঋতব্রত

অবশেষে মুখ খুললেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, মঙ্গলবার যোজনা কমিশনের দফতরের সামনে রাজ্যের কোনও মন্ত্রীর উপর হামলায় যুক্ত প্রমাণ করতে পারলে তিনি হাসতে হাসতে জেলে যাবেন। ঋতব্রতর পাল্টা দাবি, সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনা থেকে নজর ঘোরাতেই এই কৌশল নিয়েছে রাজ্যের শাসকদল।   

রাষ্ট্রপতিকে চিঠি কারাটের, পাল্টা বিবৃতি পেশ রাজভবনের

দিল্লিতে মুখ্যমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের হেনস্থার ঘটনায় পলিটব্যুরো কে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। রাজ্যপালের মন্তব্যের প্রতিবাদ জানাল সিপিআইএম। প্রতিবাদ জানিয়ে দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। রাজভবন থেকে ইতিমধ্যেই এই চিঠির পাল্টা বিবৃতিও দেওয়া হয়েছে।

সমঝোতার পথে হেঁটে কার্যত নতিস্বীকার পাক সরকারের

অবশেষে চাপের মুখে নতিস্বীকার করল পাকিস্তান সরকার। চারদিনর মাথায় সুফি নেতা তাহারুল কাদরির সঙ্গে রফার পথে হাঁটল জর্দারি প্রশাসন। গত কয়েক দিনের সরকার বিরোধী বিক্ষোভ, লং মার্চ, জমায়েত এবং হুঁশিয়ারির পর, বৃহস্পতিবার রাতে সুফি নেতা কাদরির সঙ্গে জরুরি বৈঠকে বসেন সরকার পক্ষের ১০ জন প্রতিনিধি। নেতৃত্বে ছিলেন চৌধুরী সুজাত হুসেন। সেখানেই বর্ষীয়ান নেতার দাবি মেনে নিতে রাজি হয় সরকারপক্ষ।

জোড়া সঙ্কটে দিশেহারা পাকিস্তান

দুর্নীতি মামলায় পাক প্রধানমন্ত্রী রাজা পরভেজ আশরফকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আজ প্রধানমন্ত্রীকে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে। অন্যদিকে সুফি নেতা মহম্মদ তাহিরুল কাদরির নেতৃত্বে দশ লক্ষ মানুষের মিছিলে মঙ্গলবার স্তব্ধ হয়ে গিয়েছিল ইসলামাবাদ। সংসদ ও প্রাদেশিক আইনসভা ভেঙে দেওয়ার দাবিতে কাদরির এই মিছিলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পাক রাজধানী।