এই একই অভিযোগে আইন মন্ত্রীর কুর্শি হারিয়েছেন অশ্বিনী কুমার। বিরোধীদের ক্রমাগত সমালোচনা থেকে মুখরক্ষার চেষ্টায় আজ সিবিআইয়ের তদন্তকে প্রভাবমুক্ত করে নতুন আইন প্রণয়নের জন্য একটি মন্ত্রীগোষ্টী গঠন করল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে গঠিত এই কমিটি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে বাহ্যিক প্রভাবমুক্ত এবং স্বশাসিত করার বিষয়টি নিয়ে আলোচনা করবে।
অর্থমন্ত্রী বাজেটে বরাদ্দ বাড়িয়েছেন স্বাস্থ্য, জল সরবরাহ, তফসিলি জাতি-উপজাতি, আদিবাসী উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতে। সাধারণ মানুষের মন রাখতে সামাজিক ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও, তা কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে স্পষ্ট দিশা দেখাতে পারেননি। অর্থনৈতিক বিকাশের গতি ফেরাতে রাজস্ব ঘাটতি কমানোর ওপরও জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একদিকে, ভোটমুখী রাজনীতির চাপ, অন্যদিকে, অর্থনীতিকে কঠিন শৃঙ্খলায় বাঁধার চেষ্টা - দুয়ের মিশেলে ভারসাম্যের বাজেট পেশেরই চেষ্টা করেন তিনি।
২০১৩-২০১৪ আর্থিক বর্ষে সাধারণ করদাতাদের নির্ধারিত আয়কর বাৎসরিক আয় (টাকার অঙ্কে) করের সীমা ০-২,০০,০০০ ০ ২,০০,০০১-৫,০০,০০০ ১০% ৫,০০,০০১-১০,০০,০০০ ২০% ১০,০০,০০০ উর্দ্ধে ৩০%
আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ২৬ ফেব্রুয়ারি পেশ হবে রেল বাজেট এবং পরদিন প্রকাশিত হবে অর্থনৈতিক সমীক্ষা। ২৮ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এবারের অধিবেশনে কপ্টার দুর্নীতি সমেত একাধিক ইস্যুতে বিরোধীদের কড়া প্রতিরোধের মুখে পড়তে হতে পারে সরকারকে। সেই জন্য, বুধবারের সর্বদল বৈঠকে শাসকদল কংগ্রেসের সুর ছিল অনেকটাই নরম। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, কপ্টার কেলেঙ্কারি নিয়ে তারা যে কোনও তদন্তে প্রস্তুত।
রাজ্যের তোলা ঋণের সুদ মকুবের দাবি এখনই মানতে নারাজ কেন্দ্র। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠকে ফের এই দাবি জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু কেন্দ্রের কাছ থেকে যে কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি। চিদম্বরম স্পষ্টই জানিয়ে দিয়েছেন, রাজ্যের জন্য ঋণের সুদ মকুব করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে কেন্দ্রের। ফলে এখনই রাজ্য সরকারের এই আর্জি মানা সম্ভব নয়।
মহিলাদের ওপর অত্যাচার রুখতে বিচারপতি জে এস ভার্মা কমিটির করা কোনও সুপারিশকেই কেন্দ্রীয় সরকার বাতিল করবে না বলে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সোমবার তিনি বলেন, "প্রত্যেককে আবেদন করব, গুরুত্ব সহকারে এই ধরনের ঘটনার তদন্ত করতে।" মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বর্তমানের আইনেরও পরিবর্তন করা দরকার বলে মনে করছেন তিনি।
শনিবার রাজধানীতে ফিকির বাত্সরিক সম্মেলনে আধার কার্ডের মাধ্যমে নগদে ভর্তুকির পক্ষে জোরদার সওয়াল করলেন প্রধানমন্ত্রী। ফিকির সম্মেলনে নতুন ব্যবস্থায় দুর্নীতি কমবে বলে দাবি করেন তিনি।
আধার কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ হস্তান্তরের কথা ঘোষণা করে কেন্দ্র কোনও রকম নির্বাচনী বিধিভঙ্গ করেনি। কাল নির্বাচন কমিশনের চিঠির উত্তরে আজ একথাই জানানো হল কেন্দ্রের তরফে।
রাজস্ব ঘাটতি কমিয়ে বৃদ্ধির হার বাড়াতে, অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কারি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর্থিক ক্ষেত্রে আরও সংস্কারের ইঙ্গিত দিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ইতিবাচক বার্তা পেয়ে চাঙ্গা শেয়ারবাজারও। যদিও, সমীক্ষা বলছে, সংস্কারের বেশ কয়েকটি সিদ্ধান্তের পরেও দেশের অর্থনৈতিক ক্ষেত্রে মন্দার প্রভাব কাটেনি।
`রেলমন্ত্রী` মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পুলিসকর্তার
আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সুদীপ্তর বিরুদ্ধে
জমি জটে বিশ বাঁও জলে মেট্রো প্রকল্প
চাপের কাছেই কি নতি স্বীকার কমিশনের?
প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা আবশ্যক করল সরকার
পাঠ্যবইয়ের পাতায় প্রিয়াঙ্কা
জেসিকা হত্যা: সায়ন মুন্সীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ