ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা নয়া পাক প্রধানমন্ত্রীর

ছাব্বিশ এগারোর জঙ্গি হানার মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দেওয়ার আশ্বাস দিলেন নবনির্বাচিত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আস্থা ফেরানোই তাঁর প্রধান কাজ বলে জানান তৃতীয় দফার জন্য নির্বাচিত পাক প্রধানমন্ত্রী। শরিফের এই সৌহার্দ্যের বার্তাকে স্বাগত জানিয়েছেন এদেশের রাজনীতিকেরা।নির্বাচনে জিতেই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেরামত করতে উঠেপড়ে লেগেছেন নওয়াজ শরিফ৷ ইসলামাবাদে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।  

শপথ অনুষ্ঠানে মনমোহনকে ডেকে বার্তা শরিফের

পাকিস্তানে নওয়াজ শরিফের প্রত্যাবর্তন কি ভারত-পাক সম্পর্কে নতুন অধ্যায়ের সুচনা করবে? জয়ের পরই শরিফ জানিয়েছেন, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন শরিফ। প্রধানমন্ত্রী মনমোহন সিংও নওয়াজ শরিফকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে ভারত-পাক সম্পর্কে উন্নতিরই আশা করছে বিশেষজ্ঞ মহল।

পাকিস্তানের মসনদ শরিফের দখলে, শুভেচ্ছা ভারতের

পাকিস্তানের পরবর্তি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে নওয়াজ শরিফ। সাধারণ নির্বাচনে তাঁর দল পিএমএল-এন সংখ্যাগরিষ্ঠতার পথেই এগোচ্ছে। নওয়াজ শরিফের তৃতীয় বারের জয়কে স্বাগত জানিয়েছে ভারতও। ভারত-পাক সম্পর্কের অশান্ত পরিস্থিতিতে পাক নির্বাচনের রায় আশু সমাধান সূত্র আনবে বলে মনে করছে ভারত।

রক্তাক্ত ভোটেও পাকিস্তানে সাহস আর ইচ্ছার জয়

রক্তাক্ত ভোটের পর পাকিস্তানে এবার গণনা শুরু হয়ে গেল। ভোট গণনার শুরুতে দেখা যাচ্ছে এগিয়ে আছে বিরোধী দলেরা। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরগোদা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। ভোট গণনা শেষ হতে লেগে যাবে বুধবার সকাল। সোমবারের মধ্যেই অবশ্য অনেকটাই বোঝা যাবে পাকিস্তানের রায় কোন দিকে যাবে।

নির্বাচনের শুরুতেই পাকিস্তানে বিস্ফোরণে মৃত ১০,আহত ৩৬

শনিবার পাকিস্তানে ঐতিহাসিক নির্বাচনের শুরুতেই চারটি বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। করাচিতে আওয়ামি ন্যাশনাল পার্টির নির্বাচন কার্যালয়ের সামনে এই চারটি বিস্ফোরণ হয়েছে। সূত্রে খবর, এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন ৩৬ জনেরও বেশি সাধারণ মানুষ।

ভিডিও কনফারেন্সেই প্রচার সারলেন আহত ইমরান

শনিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। অথচ নিজে প্রার্থী হয়েও সম্ভবত ভোট দিতে পারবেন না পাকিস্তান তেহেরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। মঙ্গলবার লাহোরে প্রচার চলাকালীন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় পর আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। চিকিত্‍সকরা তাঁকে নড়াচড়া করতে নিষেধ করায় আজ দলের শেষ প্রচার সভাতেও থাকতে পারবেন না ইমরান খান। ইসলামাবাদের সৌকত খানুম হাসপাতালে শুয়ে থাকা অবস্থাতেই  ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বক্তব্য রাখবেন তিনি। অন্যদিকে, দেশের সাধারণ নির্বাচনের জন্য সেজে উঠেছে পাকিস্তান। দিনরাত কাজ করেও প্রার্থীদের পোস্টার, ফেস্টুনের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। প্রচারের কাজে লাগানো হচ্ছে পশুদেরও। এদিকে বাড়তি টাকার জন্য শ্রমিকেরা প্রচারে অংশ নেওয়ায় মাথায় হাত গমচাষীদের।

মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত ইমরান খান

নির্বাচনী প্রচারে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন ইমরান খান। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর। শুরু হয় রক্তপাত। ইমরানকে ভর্তি করা হয়েছে লাহোরের একটি হাসপাতালে। তাঁর পিঠেও আঘাত লেগেছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। লাহোরের গুলবার্গ এলাকায় আজ নির্বাচনী সভা ছিল পাকিস্তান তেহেরিক ই ইনসাফ পার্টির। সেই সভাতেই আহত হলেন ইমরান।

এখনও সঙ্কটজনক জম্মুর জেলে প্রহৃত পাক জঙ্গী

চণ্ডীগড়ের হাসপাতালে চিকিতসাধীন পাক বন্দি সানাউল্লা রাঞ্জের অবস্থা এখনও সঙ্কটজনক। গভীর কোমায় থাকা সানাউল্লা ভেন্টিলেশনেই রয়েছেন। সানাউল্লাকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। সঙ্কটজনক সানাউল্লাকে পাকিস্তানে  ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র আকবরউদ্দীন। চণ্ডীগড়ের হাসপাতালে গভীর কোমায় আছন্ন পাক বন্দি সানাউল্লা রাঞ্জে। তাঁর অবস্থা এখনও  সঙ্কটজনক বলেই জানিয়েছেন হাসপাতালের জনসংযোগক আধিকারিক মঞ্জু ওয়াদওয়ালকার।  

জম্মু জেলে আক্রান্ত পাক বন্দির অবস্থা স্থিতিশীল

জম্মু সেন্ট্রাল জেলে আক্রান্ত পাক বন্দি সানাউল্লাহ রাঞ্জের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। যদিও পাকিস্তানের তরফ থেকে এখনও পর্যন্ত সানাউল্লাহার চিকিৎসায় সাড়া দেওয়াকে নিরাশাজনক বলে দাবি করা হয়েছে। চন্ডিগড়ের হাসপাতালে আজ সানাউল্লাকে দেখে আসেন পাক প্রতিনিধি দল। পাক প্রতিনিধিদের দৈনন্দিন সানাউল্লাহের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।