বিরোধীদের বিক্ষোভে সংসদে পাশ হল না খাদ্য সুরক্ষা বিল

আজও সংসদে এখনও পর্যন্ত পাশ করানো গেল না খাদ্য সুরক্ষা বিল। আজ সংসদের উভয়কক্ষেই কয়লা ও রেল দুর্নীতি নিয়ে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবিতে জোরালো স্লোগান তোলেন তাঁরা। যতক্ষণ না এই দুই মন্ত্রী পদত্যাগ করছেন ততক্ষণ তাঁরা কোনও বিল পাশ হতে দেবেন না বলে সংসদে জানিয়েছেন বিরোধীরা। প্রবল হইহট্টগোলের মধ্যে সংসদের উভয়কক্ষ বেলা ১২টা অবধি মুলতুবি হয়ে যায়। এরপর আবার সংসদের কার্যাবলী সুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের একই ভাবে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। রাজ্যসভা বেলা একটা এবং লোকসভা বেলা ২টো অবধি মুলতুবি হয়ে গেছে।

খাদ্য নিরাপত্তা বিল নিয়ে বিরোধীতার সমালোচনায় অমর্ত্য

খাদ্য নিরাপত্তা বিল নিয়ে সংসদে আলোচনায় বাধা দেওয়ায় বিরোধীদের তীব্র সমালোচনা করলেন অমর্ত্য সেন। সোমবার এক  বিবৃতিতে তিনি জানান, সংসদের অধিবেশন বানচাল না করে বিরোধীদের উচিত, সেই বিষয়ে আলোচনায় অংশ নেওয়া। এব্যাপারে সংবাদমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন  নোবেলজীয় অর্থনীতিবিদ। অভিযোগে হইচই বাধিয়ে দেন ডান-বাম উভয়পক্ষই। বিরোধীদের এই ভূমিকার সমালোচনা করেছেন অমর্ত্য সেন।

প্রধানমন্ত্রীর ইস্তফা চেয়ে সংসদে সরব বিরোধীরা

টুজি এবং কয়লা বণ্টন কেলেঙ্কারি নিয়ে এবার বাম, বিজেপির জোড়া আক্রমণের সামনে প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংসদে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয় দুই দলই। এদিন সংসদ অধিবেশনের শুরুতেই কয়লা বণ্টন নিয়ে স্লোগান দিতে শুরু করে বিজেপি। দুর্নীতি ধামাচাপা দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেন বিজেপি এবং বাম সাংসদরা। সরকার অবশ্য ইস্তফার বিষয়টি উড়িয়ে দিয়েছে।

নাবিক কাণ্ড: পদত্যাগ করলেন ইতালির বিদেশমন্ত্রী

স্বদেশীয় দুই নাবিককে ভারতে প্রত্যাবর্তনের প্রতিবাদে মঙ্গলবার পদত্যাগ করলেন ইতালির বিদেশমন্ত্রী জিউলিও তের্জি।

আফজলের দেহ ফেরতের দাবিতে পাক পার্লামেন্টে রেসোলিউসন পাস

আফজল গুরুর ফাঁসি প্রসঙ্গে আজ পাকিস্তানের পার্লামেন্টে নিম্নকক্ষে আজ একটি রেসোলিউসন পাস হল। এই রেসোলিউসনে ২০০১-ভারতীয় সংসদ হামলার মূল অভিযুক্ত আফজল গুরুর মৃতদেহকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, গত মাসের ৯ তারিখ তিহারে আফজল গুরুর ফাঁসি হয়। তার মৃতদেহ তিহারেই সমাধিস্থ করা হয়।

বরাদ্দনামা: এক নজরে কোন খাতে কত

অর্থমন্ত্রী বাজেটে বরাদ্দ বাড়িয়েছেন স্বাস্থ্য, জল সরবরাহ, তফসিলি জাতি-উপজাতি, আদিবাসী উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতে। সাধারণ মানুষের মন রাখতে সামাজিক ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও, তা কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে স্পষ্ট দিশা দেখাতে পারেননি। অর্থনৈতিক বিকাশের গতি ফেরাতে রাজস্ব ঘাটতি কমানোর ওপরও জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একদিকে, ভোটমুখী রাজনীতির চাপ, অন্যদিকে, অর্থনীতিকে কঠিন শৃঙ্খলায় বাঁধার চেষ্টা - দুয়ের মিশেলে ভারসাম্যের বাজেট পেশেরই চেষ্টা করেন তিনি।

অর্থনীতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি

বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণে বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সংসদের দুই কক্ষের সদস্যদের প্রতি তাঁর ভাষণে তিনি বলেন, "এখনও মন্দায় ইউরোপ। এই অবস্থায় শ্লথ হচ্ছে অর্থিনীতির বৃদ্ধির হার।" এই পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির বাধাগুলি কাটানোর জন্য আলোচনা করা উচিত।

আজ বাজেট অধিবেশন, সংসদে ধরনায় বামেরা

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ২৬ ফেব্রুয়ারি পেশ হবে রেল বাজেট এবং পরদিন প্রকাশিত হবে অর্থনৈতিক সমীক্ষা। ২৮ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এবারের অধিবেশনে কপ্টার দুর্নীতি সমেত একাধিক ইস্যুতে বিরোধীদের কড়া প্রতিরোধের মুখে পড়তে হতে পারে সরকারকে। সেই জন্য, বুধবারের সর্বদল বৈঠকে শাসকদল কংগ্রেসের সুর ছিল অনেকটাই নরম। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, কপ্টার কেলেঙ্কারি নিয়ে তারা যে কোনও তদন্তে প্রস্তুত।

টুজি কাণ্ড: আজ হাজিরায় সিবিআই ডিরেক্টর

টুজি কাণ্ডে অন্যতম অভিযুক্ত ইউনিটেক সংস্থার এমডি সঞ্জয় চন্দ্রার সঙ্গে সিবিআইয়ের আইনজীবী এ কে সিংয়ের গোপন কথোপকথনের একটি টেপ হাতে এসেছে সিবিআইএয়ের। এরপরই সঞ্জয় চন্দ্রাকে আইনি সহযোগিতা করছেন এ কে সিং, এই অভিযোগও উঠতে শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে এ কে সিংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সিবিআই।