ভাঙড়কাণ্ডে আহতদের চিকিৎসা চলছে কলকাতায়

ভাঙড়ের বামনঘাটায় হামলায় আহত সিপিআইএম সমর্থকদের চিকিত্‍সা চলছে কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচজন। তিনজনের অস্ত্রোপচার হয়েছে। ভাঙড়ের বামনঘাটায় সিপিআইএমের মিছিলে হামলায় অনেকেই আহত হন। জখমদের সোজা আর এন টেগোর হাসপাতালে নিয়ে আসা হয়। সুজিত দাস, হাসিম আলি মোল্লা এবং মনসুর আলি শিকারি গুলিবিদ্ধ হয়েছেন। কুতুব আলি মোল্লার কানের লতিতে গুলি লেগেছে। সইদুল মোল্লার তলপেটে ও রহিম মোল্লার চোখে ইটের আঘাত লেগেছে।

থমথমে বামনঘাটায় আজ মুকুলের সভা, রাজ্যে প্রতিবাদে বামেরা

থমথমে বামনঘাটায় আজ সভা করছে তৃণমূল কংগ্রেস। সভার প্রধান বক্তা মুকুল রায়। এলাকায় মিছিল করতে চলেছে তৃণমূল কংগ্রসে। স্থানীয় মানুষের আশঙ্কা এতে নতুন করে উত্তেজনা ছড়াবে। বামনঘাটায় আজও পরিস্থিতি বেশ থমথমে। পুলিস পিকেট রয়েছে।

সিপিআইএম নয় আক্রান্ত তৃণমূলই, বয়ানে গরমিল

সিপিআইএম নয়, বামনঘাটায় তৃণমূল কর্মীরাই আক্রান্ত হয়েছেন। হামলা চালিয়েছে সিপিআইএম। গুলি চলেছে আরাবুল ইসলামকে লক্ষ্য করে। মহাকরণে দীর্ঘ বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ভয় কাটেনি দুবরাজপুরের, আজ ঘটনাস্থলে বিরোধীরা

গতকালের ঘটনার পর আজও থমথমে বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রাম। আহতদের দেখতে সিউড়ি হাসপাতালে যাচ্ছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে লোবা গ্রামে যাবেন না তিনি। অন্যান্য রাজনৈতিক দলের প্রতনিধিরাও আজ লোবা গ্রাম পরিদর্শনে যাচ্ছেন। সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির প্রতিনিধিরা আজ লোবা গ্রামে যাবেন।

ইনফোসিসকে এসইজেড নয়: শিল্পমন্ত্রী

ইনফোসিসকে এসইজেড নয়। বেঙ্গালুরুতে সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা স্পষ্ট করে দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরিবর্তে করে ছাড় দেওয়ার বিকল্প প্রস্তাব রেখেছে রাজ্য। বৈঠকের পর শিল্পমন্ত্রীর দাবি, রাজারহাটে ইনফোসিসের প্রকল্প নিয়ে অনিশ্চয়তা কাটছে।

কীভাবে ভোট প্রণবকে, বিধায়কদের দেখালেন পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক শিবিরে তত্পরতা এখন তুঙ্গে। কী নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন হবে, কীভাবে ভোট দিতে হবে, ভোটদানের পুরো প্রক্রিয়া নিয়ে বুধবার বিধানসভায় বৈঠক করে তৃণমূল কংগ্রেস। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক।

ক্যাম্পাস ২০১২ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

শুক্রবার মিলন মেলা প্রাঙ্গনে ক্যাম্পাস ২০১২ শীর্ষক তথ্য-প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উদ্ধোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, কোনওভাবেই এসইজেড গড়ার অনুমতি দেওয়া হবে না।

শুল্কবৃদ্ধির প্রতিবাদে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি

সাধারণ বাজেটে শুল্ক বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার কালো পোশাক পরে রাস্তায় নামলেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সদস্যরা। সোনার গয়নায় অন্তঃশুল্ক বৃদ্ধির প্রতিবাদে রবিবার পর্যন্ত ধর্মঘটের কর্মসূচি রয়েছে ব্যবসায়ীদের।

সোনালি চতুর্ভুজের আদলে রাজ্যে স্বর্ণালী রাস্তা প্রকল্প

শুধুমাত্র পূর্ত দফতরের ওপর নির্ভর না করে এবার বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজ করবে রাজ্য সরকার। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।