পুলিসি অভব্যতার অভিযোগ, আত্মঘাতী নির্যাতিতা

দোষীদের শাস্তির বদলে উল্টে পুলিসি হেনস্থার মুখে পড়ে আত্মঘাতী হলেন গণধর্ষণের শিকার তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাটিয়ালা জেলায়। অভিযোগ, গণধর্ষণের পর চুয়াল্লিশ দিন কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। গত ১৩ নভেম্বর দিওয়ালির রাতে ওই তরুণীকে ধর্ষণ করে গ্রামেরই দুই যুবক বলবিন্দর সিং এবং গুরপ্রীত সিং। এলাকার পুলিস ফাঁড়িতে বিষয়টি জানানো হলেও পুলিস প্রাথমিক ভাবে অভিযোগ নিতে অস্বীকার করে। এমনকী ওই ফাঁড়ির অফিসার গুরচরণ সিং তরুণীকে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন বলেও অভিযোগ ওঠে।

রাজোয়ানার ফাঁসি স্থগিত করল স্বরাষ্ট্রমন্ত্রক

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রাখল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জমা পড়েছিল। বুধবার বলবন্ত সিং রাজোয়ানায় মৃত্যুদণ্ড স্থগিত নিয়ে প্রকাশ সিং বাদলের কথা হয় রাষ্ট্রপতির সঙ্গে। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়, আপাতত স্থগিত রাখা হচ্ছে এই সিদ্ধান্ত।

রাজোয়ানার ফাঁসি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত

আগামী ৩১ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের হত্যাকারী বলবন্ত সিং রাজোয়ানাকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিল চন্ডীগড়ের ট্রায়াল কোর্ট। যদিও পঞ্জাবের শিরোমনি অকালি দল-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল সরাসরি তাঁর রাজ্যের কোনও জেলে রাজোয়ানার ফাঁসি কার্যকর করার বিরুদ্ধাচরণ করায় চন্ডীগড় আদালতের নির্দেশ কী ভাবে পালিত হবে তা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে।

টুজি কাণ্ডে চিদাম্বরমের ভূমিকা জানতে শুনানি আদালতে

টুজি কেলেঙ্কারিতে পি চিদাম্বরমের ভূমিকা নিয়ে তদন্তের আবেদনের সিদ্ধান্ত নিতে শুনানি শুরু হল দিল্লির পাটিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালতে। গত ৮ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালতের বিচারক ও পি সাইনি শুনানি গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন।

জামিন পেলেন না কানিমোড়ি

সিবিআই-এর তরফে তাঁর জামিন আবেদনের বিরোধিতা করা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রণাধীন তদন্তকারী সংস্থাটির এ হেন 'পক্ষপাতদুষ্ট' আচরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ জানিয়েছিলেন টুজি কাণ্ডের অন্য কয়েকজন অভিযুক্ত।