লিটার প্রতি তিন টাকা কমছে পেট্রলের দাম

আজ মধ্যরাত থেকে লিটার প্রতি তিন টাকা কমতে চলেছে পেট্রলের দাম। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমার ফলে ভারতেও কমছে পেট্রলের দাম। আজ এমটাই জানানো হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের পক্ষ থেকে। পেট্রলের দাম কমলেও অপরিবর্তিত থাকছে ডিজেলের দাম।

দাম কমছে পেট্রোলের

সোমবার মধ্যরাত থেকে লিটার প্রতি এক টাকা করে কমবে পেট্রোলের দাম। তৈল বিপণনকারী সংস্থাগুলি এ কথা ঘোষণা করেছে। এপ্রিলের ২-এ লিটারে ৮৫ পয়সা কমেছিল পেট্রোলের দাম। দু`সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কমল পেট্রোলের দাম।

কমছে পেট্রোলের দাম

ভ্যাট বাদে লিটার প্রতি ৮৫ পয়সা করে কমছে পেট্রোলের দাম। সোমবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকরী হবে। এ নিয়ে গত দু`সপ্তাহে দ্বিতীয়বার কমল পেট্রোলের দাম। আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কমার প্রভাবেই এই দফায় দাম কমল পেট্রোলের।

দাম কমতে পারে পেট্রোলের, বাড়বে ডিজেলের দাম

চলতি মাসেই লিটার প্রতি এক টাকা করে কমতে পারে পেট্রোলের দাম। তবে লিটারে ৪০-৫০ পয়সা বাড়তে পারে ডিজেলের দাম। মার্চের ১৫ অথবা ১৬ থেকে কার্যকরী হবে নতুন দাম।

১৫ দিনেই ফের মহার্ঘ পেট্রোল

পনেরো দিনের মধ্যেই বাড়ল পেট্রোলের দাম। ভ্যাট বাদে শুক্রবার মধ্যরাত থেকে লিটার প্রতি এক টাকা ৪০ পয়সা করে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল তেল বিপণনকারী সংস্থাগুলি। ভ্যাট যোগ করে কলকাতা শহরে পেট্রোলের দাম হল ৭৭ টাকা ৯৯ পয়সা। রাজধানী দিল্লিতে অবশ্য ভ্যাট কম হওয়ার কারণে লিটার প্রতি পেট্রোলের দাম ৭০ টাকা ৭৪ পয়সা।

দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মাঝ রাত থেকেই পেট্রোলের দাম বাড়ল লিটারে  দেড় টাকা। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি  ৪৫ পয়সা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যেই  কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে ডান-বাম বিরোধী দলগুলি। আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির ফলে ক্ষতির মুখে তেল কোম্পানিগুলি। সংস্থার দাবি, প্রতি লিটার পেট্রোলে ক্ষতি হচ্ছে এক টাকা বত্রিশ পয়সা। সেই ক্ষতির বোঝা কমাতে চলতি সপ্তাহেই পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্তর কথা জানানো হয়েছিল।  শুক্রবার মধ্যরাত থেকে লাগু করা হল বর্ধিত দাম।  ইতিমধ্যেই   মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

কমল পেট্রোলের দাম, কেন্দ্রকে তোপ মমতার

পেট্রোলের বর্ধিত মূল্য প্রত্যাহারের ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দ্বিতীয় দফায় পেট্রোলের দাম কমিয়েছে লিটারপ্রতি ২ টাকা ৪৬ পয়সা। এই ইস্যুতেই কেন্দ্রকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেট্রোলের বর্ধিতমূল্য প্রত্যাহার, এক সুর সিপিআইএম ও তৃণমূলের

পেট্রোলের দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আগামী কয়েকদিনের মধ্যেই লিটারপিছু ১ টাকা ৬০ পয়সা দাম কমতে পারে। কিন্তু আজ ডায়মন্ডহারবারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আংশিক প্রত্যাহার যথেষ্ট নয়।

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বামেদের বিক্ষোভ

পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরোধিতায় এনডিএ-র ডাকা ভারত বন্‍‍ধের মধ্যেই দেশজুড়ে প্রতিবাদ দিবস পালন করল চার বামদল। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, মিছিল, ধর্নায় সামিল হন বাম নেতা কর্মীরা।