যোগেনকে উদ্বোধনে ডেকে বিতর্কে কলকাতা পুলিস

ফের বিতর্কের কেন্দ্রে কলকাতা পুলিস। কলকাতা পুলিসের একটি প্রদর্শনীর উদ্বোধন করছেন জাল ছবি মামলায় অভিযুক্ত যোগেন চৌধুরী। আর এই ঘটনায় কলকাতা পুলিসের এক শীর্ষ কর্তার মন্তব্যে বিতর্ক আরও জোরদার হয়েছে। আগামী ৭ জানুয়ারি কলকাতা পুলিসের কর্মীদের আঁকা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের উদ্বোধনে ডাকা শিল্পীকে নিয়েই বিতর্কের সূত্রপাত।

ছবি বেচে ভোটের টাকা তুলবেন মমতা

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের তহবিল গড়ার জন্যই ছবির প্রদর্শর্নী। নিজের ছবি প্রদর্শনীর উদ্বোধনে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ টাউন হলে মুখ্যমন্ত্রীর ২৫০ ছবি নিয়ে শুরু হল চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।