অর্থ সমস্যায় বিদেশে টুর্নামেন্ট খেলতে পারছেন না পৌলমী
ক্রিকেটের দাপট থেকে বেরিয়ে এসে শুটিং-বক্সিং-কুস্তিতে অলিম্পিক পদক জয়ের পর সম্মানিত হচ্ছেন পদকজয়ীরা। কিন্তু সত্যিই কি ক্রিকেট সাম্রাজ্যে থাবা বসাতে পেরেছে অন্যান্য খেলাগুলি। হয়তো নয়। কারণ, এখনও অর্থের অভাবে বিদেশের টুর্নামেন্ট খেলতে যেতে পারেন না সাতবারের জাতীয় টিটি চ্যাম্পিয়ন পৌলমী ঘটক। গতবার স্রেফ অর্থ সমস্যায় বিদেশে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি বাংলার পৌলমী।