শ্বাসকষ্টে ভুগছেন শাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ এখনও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। শুক্রবার ভেনেজুয়েলার সরকারের সূত্রে এই খবর জানানো হয়েছে। প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত শাভেজ কিউবাতে অপরেশন ও চিকিৎসার দু`মাস ছলেন। গত সপ্তাহেই দেশে ফিরেছেন তিনি।

বীরাপ্পনের চার সহচরের প্রাণভিক্ষাও খারিজ করলেন রাষ্ট্রপতি

ছাব্বিশ এগারোয় আজমল কাসাভ; সংসদ হানায় আফজল গুরু। দু`জনের ফাঁসির আদেশ বহাল করার পর ফের আরেক বার কড়া সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পনের চার সহযোগীর প্রাণ ভিক্ষার আবেদন বুধবার খারিজ করেন রাষ্ট্রপতি।

ভারতীয় দূতাবাসে নিরাপদে আছেন নসিদ

মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নসিদকে মালের ভারতীয় দূতাবাসে আশ্রয় দিতে সম্মত হয়েছে ভারত। নসিদ এ দিন এক ইংরাজি সংবাদমাধ্যমকে টেলিফোনে বলেন, "আমি মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে রয়েছি।" সেখানে তিনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

বেচাল রাজনীতিতে ইতিবাচক ছোঁয়া আনতে চান রাহুল

আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রাহুল গান্ধী। কংগ্রেসের `নম্বর টু` হয়েই তাঁর গলায় রাজনীতিতে `ইতিবাচক` দিক টানার ইঙ্গিত পাওয়া গেল। দেশের রাজনৈতিক মেজাজ যে আশু খাতে বইছে না সেটা বেশ অনুধাবন করেছেন রাহুল। সেইসঙ্গে, কথায় কথায় বিরোধীদের সমালোচনা করা থেকেও তিনি বিরত থাকবেন বলে মন্তব্য করেছেন গান্ধী পরিবারের কনিষ্ঠতম নেতা।

মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়েই পরমাণু কেন্দ্রের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

পাশে বসে মুখ্যমন্ত্রী। বিতর্কিত পরমাণু বিদ্যুত্কেন্দ্রের পক্ষে সওয়াল করতে ঠিক সেই মঞ্চটাকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিজ্ঞান কংগ্রেসের শততম অধিবেশনের মঞ্চে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পক্ষে প্রধানমন্ত্রীরসওয়ালের পাশে দাঁড়িয়েছেন বিজ্ঞানীরাও। এফডিআই সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন রাজনৈতিক বিরোধিতাকে উপেক্ষা করেই এগোবেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে পরমাণু বিদ্যুত্কেন্দ্রের পক্ষে সওয়াল করে সেই মনোভাবটাই ফের স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। অর্থাত্‍ রাজনৈতিক বিচ্ছেদের পরে বিজ্ঞান কংগ্রেসের মঞ্চে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রথমবার পাশাপাশি এলেও তাঁদের রাজনৈতিক দূরত্ব যে কমল না, তা স্পষ্ট।

তরুণীর মৃত্যু ব্যর্থ হবে না: রাষ্ট্রপতি

রাজধানীর রাজপথে চলন্ত বাসে নৃশংস ধর্ষণের শিকার হওয়া তরুণীর মৃত্যুতে গভীর সমাবেদনা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় জানিয়েছেন, "আজ সকালে সিঙ্গাপুরে ২৩ বছরের তরুণীর দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি ব্যথিত। শেষ মুহুর্ত পর্যন্ত সাহসী মেয়েটি জীবনের জন্য লড়াই করে গিয়েছে।"

দিল্লি ধর্ষণকাণ্ড নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ বিজেপি

দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা ইস্যুতে বিশেষ অধিবেশন এবং সর্বদল বৈঠকের আর্জি নিয়ে মঙ্গলবার রাষ্ট্রপতির দারস্থ হবে বিজেপি। আজ কোর কমিটির বৈঠক শেষে একথা জানান বিরোধী নেত্রী সুষমা স্বরাজ। এর আগে সরকার বিরোধীদের এই দুই দাবিই নাকচ করে দিয়েছে। সোমবার দুপুরে কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুষমা জানান সরকার সর্বদল এবং বিশেষ অধিবেশনে নাকচ করে দেওয়ায় বিরোধীদের পরবর্তী পক্ষেপ নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসে বিজেপি। আক্রমণাত্মক সুষমা বলেন, "সরকার সর্বদল বৈঠক চায় না। সংসদে বিশেষ অধিবেশনেও সম্মত নয়। আমি জানি না সরকার আসলে কী চায়!"

সিউড়ি কলেজের প্রাক্তন ছাত্র রাষ্ট্রপতির গলায় শিক্ষার মান নিয়ে আশঙ্কা

দেশে শিক্ষার গুণগতমান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সিউড়ির বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ছাত্র তিনি। আজ ওই কলেজে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন,২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী স্নাতকস্তরে পাঠরত ২ কোটি ৬০ লক্ষ ছাত্রছাত্রী।

আতঙ্কের ঘোরেই অস্ত্র নিয়ন্ত্রণে উদ্যোগী আমেরিকা

কানেক্টিকাটের প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলায় শিশুহত্যার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি আমেরিকা। ঘাতক অ্যাডাম ল্যানজার কাছে যে পরিমাণ বুলেট ছিল তাতে স্কুলের সব শিশুর মৃত্যু হতে পারত বলে জানা গেছে। নিহত শিশু সহ অন্যদের শেষকৃত্য শুরু হয়েছে। নিউটাউনের রাস্তায় বেরিয়েছে মোমবাতি মিছিল। শোকের এই পরিবেশের মধ্যেই নতুন করে জোরদার হয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি।