গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডারদের বিদায় শুরুতেই

অস্ট্রেলিয়ান ওপেনে গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি শুরুতেই বিদায় নিলেন। এবারের অসি ওপেনে হট ফেভারিট লিয়েন্ডার-স্টেপানেক জুটি অপ্রত্যাশিতভাবে প্রথম রাউন্ডেই হেরে গেলেন। লিয়েন্ডাররা ৩-৬,৫-৭ গেমে হারলেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন-ইজরায়েলের জোনাথন এরলিচের বিরুদ্ধে।

মোনাকো মাস্টার্সে হেরে গেল পেজ-স্টেপানেক জুটি

এটিপি মোনাকো মাস্টার্সে ভারতের যাবতীয় আশা শেষ। ব্রায়ান ভাইদের কাছে স্ট্রেট সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন লিয়েন্ডর পেজ-রাদেক স্টেপানেক জুটি। কোয়ার্টার ফাইনালে মাত্র ৫০ মিনিটের মধ্যে ২-৬০-৬ সেটে হেরে যায় এই পঞ্চম বাছাই ইন্দো-চেক জুটি।