জয় দিয়েই কামব্যাক নাদালের

সাত মাস কোর্টের বাইরে থাকার পর জয় দিয়েই নিজের প্রত্যাবর্তনটাশুরু করলেন রাফায়েল নাদাল। মঙ্গলবার চিলির ক্লে কোর্টের এক অনামী টুর্নামেন্ট ভিটিআর ওপেনে ব্রাজিলের জুয়ান মোনাকোকে সঙ্গে করে ৬-৩, ৬-২-এ উড়িয়ে দিলেন চেক জুটি সেরমার্ক আর ডাউহিকে।

নিজের কেরিয়ার নিয়ে সংশয়ে রাফা

রাফায়েল নাদালের কেরিয়ারে বোধহয় সত্যিই এবার প্রশ্নচিহ্ন পড়ে গেল। সবাইকে চমকে দিয়ে নিজের টেনিস ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করে ফেললেন স্বয়ং নাদাল! গত সোমবারই `ভ্যানিটি ফেয়ার` ম্যাগাজিনের স্প্যানিশ এডিশনের বিচারে বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত হয়েছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। আর ওই দিনই একটি ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত রাফার সাক্ষাৎকার পড়ে হতাশ সারা বিশ্বের অগণিত নাদালভক্ত সহ তামাম টেনিস কুল।

উইম্বলডন থেকে বিদায় নাদালের

গোড়াতেই অঘটনের সাক্ষী হল উইম্বলডনের সেন্টার কোর্ট! বিশ্বের ১০০ নম্বর লুকাস রোসোলের কাছে হেরে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ৭ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

অমীমাংসিত ফাইনালে আজ ফের মুখোমুখি নাদাল-জোকোভিচ

রবিবার বৃষ্টির কারণে অসম্পূর্ণ থেকে যায় ফরাসির ওপেনের পুরুষদের সিঙ্গলসের ফাইনাল ম্যাচ। আজ ফের মুখোমুখি নাদাল-জকোভিচ। রবিবার তিন ঘণ্টার খেলায় ৬-৪, ৬-৩, ২-৬ সেটে এগিয়ে রয়েছেন রাফায়েল নাদাল। চতুর্থ সেটে ৩-১ এর লিড ছিল জোকোভিচের।

ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শেষ উইলিয়ামস বোনেদের

ফের অঘটন রোলাঁ গারোয়! সেরেনার পর এবার ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় ভেনাসের। মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় বাছাই অ্যাগনেয়াস্কা রাদওয়ানস্কার কাছে স্ট্রেট সেটে হেরে যান ভেনাস। খেলার ফল ৬-২,৬-৩। মঙ্গলবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বোন সেরেনাও।

ফিরে এলেন রজার ফেডেরার

চ্যাম্পিয়নরা বোধহয় খারাপ ফর্ম কাটিয়ে এভাবেই স্বমহিমায় ফিরে আসেন। যেমন রজার ফেডেরারের ফিরে আসা। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন ফেডএক্সপ্রেস।