শ্রীসন্থকে সাসপেন্ড করল বোর্ড

স্পট ফক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়ায় ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীসন্থকে সাসপেন্ড করল বিসিসিআই। একই সঙ্গে বলা হয়েছে, দোষী প্রমাণিত হলে রাজস্থান রয়্যালসের পেসার শ্রীসন্থকে আজীবনের জন্য নির্বাসিত করা হবে।

শ্রীসন্থকে ধোনি এবং হরভজন ফাঁসিয়েছে বলে দাবি বাবার

আইপিএলে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় পেসার শ্রীসন্থকে। শ্রীসন্থ ছাড়াও গ্রেফতার হয়েছেন অঙ্কিত চহ্বান ও অজিত চানডদিলা। এই তিন জনই এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। আজ সকালে দিল্লি পুলিস গ্রেফতার করেছে এই তিনজনকে। এই তিনজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে।

রাজধানীর মত দূরপাল্লার ট্রেনে নাশকতার ছক

রাজধানী এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিতে নাশকতা চালানোর ছক করছে কিছু কট্টরপন্থী সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা পৌঁছেছে দক্ষিণ পূর্ব রেলের চিফ সিকিওরিটি কমিশনারের কাছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, পনেরোই মে-র মধ্যে রাজ্যের একাধিক দূরপাল্লার ট্রেনে আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে নাশকতাকারীরা।

লাস্ট বয়কে হারিয়ে নাইটদের গম্ভীর হাসি

অবশেষে আর একটা জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। পেপসি আইপিএলের দুর্বলতম দল পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে গতকাল ৪৬ রানে সহজে জয় তুলে নিল শাহরুখের নাইটরা। প্রথমে ব্যাট করতে নেমে পুনের দুর্বল বোলিং বাহিনীর বিরুদ্ধে কোনও রকমে ১৫০ রানের বাউন্ডারিটা টপকান গম্ভীর এন্ড কোম্পানি। অধিনায়কের হাফসেঞ্চুরি আর রায়ান টেন দুসখাতে ৩১ রানের সৌজন্যে পুণের বিরুদ্ধে মোটামুটি ভদ্রস্থ ১৫৩ রানের টার্গেট দেয় কলকাতা। যদিও আইপিএলের নিরিখে ১৫২রানের সীমাটা কোনও ব্যাপারই নয় তবুও পুনের বর্তমান হালত এতটাই সঙ্গিন ওই কটা রান করতেই হিমশিম খেল যুবরাজরা। মাত্র ১৯.৩ ওভারে ১০৬ রানেই গুটিয়ে যায় পুণের ইনিংস। যুবরাজ থেকে ফিঞ্চ, পুণের সবাই যেন ঠিকই করে ফেলেছেন এবারে আইপিএলে লিগ টেবিলে শেষ জায়গাটা ছেড়ে তাঁরা একপাও নড়বেন না।

নগ্ন নেচে সাসপেন্ড কংগ্রেসের ছাত্রনেতা

কংগ্রেসের জাতীয় ছাত্র সংগঠন এনএসইউআই-এর মুম্বই শাখার প্রধান সুরজ সিং ঠাকুরকে জনসমক্ষে নগ্ন নাচের অপরাধে সাসপেন্ড করা হল। গত মাসের ১৪ তারিখ মুম্বই শহরতলির কানদিভলি অঞ্চলে একটি পার্টি চলাকালীন মদ্যপ অবস্থায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে নাচ শুরু করেন সুরজ সিং ঠাকুর। সুরজকে অনেকবার কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে দেখা গেছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে সুরজের ছবিও অনেকবার প্রকাশিত হয়েছে।

পাঠানের ব্যাট জাগল দেরিতে, নাইটদের প্লেঅফের স্বপ্ন এখনও অলীক

শুক্রবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স খুব সহজে জয় ছিনিয়ে নিল রাজস্থানের কাছ থেকে। রাজস্থানের বিরুদ্ধে দূরন্ত জয়ের পর নাইট সমর্থকদের মধ্যে এখন একটাই আপসোস। ঘুম ভাঙতে দেরী হয়ে গেল না তো! কুম্ভকর্ণের ঘুম ভাঙতে লাগত ছ`মাস। শুক্রবার রাতে গম্ভীরের দেখে মনে হল ঘুম ভাঙল এগারো ম্যাচ পর। এই যে ইউসুফ পাঠান নাইট জার্সিতে সর্বোচ্চ রান করলেন, কালিসকে দেখে মনে হল, এইতো সেই মিস্টার স্পেশাল কিংবা দলের ফিলডিং দেখে মনে হল করার.. লড়ার... জেতার ইচ্ছা আছে। এই সবই মনে হল ১১ ম্যাচ পর। দুর্গা প্রতিমাকে দশমীতে সিঁদুর রাঙানোর পর যখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়, তখন যদি কেউ অষ্টমীর পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে, এই অবস্থাই হয়েছে নাইটদের। এখন নাইটদের সেই দশা। বাকি পাঁচটা ম্যাচে সবকটা জিতলেও প্লে অফে ওঠা নিশ্চিত নয়। নাইটদের ভাগ্য পুরোটাই এখন নির্ভর করছে অন্যদের খারাপ খেলার উপর।

নাইটের অন্ধকারচ্ছন্ন গলিতে প্লে-অফের জায়গা খুঁজছে রাজস্থান

হিসাব বলছে পেপসি আইপিএলে প্লে-অফের রাস্তা কলকাতা নাইট রাইডার্সের জন্য বন্ধ হয়ে গেছে। গতবারের চ্যাম্পিয়ানদের ঝুলিতে তাই বেঁচে থাকা কিঞ্চিৎ সম্মান ছাড়া বর্তমানে হারানোর কিছুই আর নেই। সেই পরে থাকা ছিটেফোঁটা সম্মান রক্ষার তাগিদে আজ বাজিগরের নাইটরা ইডেনে মুখোমুখি হচ্ছেন শিল্পা সুন্দরীর রাজস্থান রয়্যালসের।

লোকসভায় 'সোনিয়াতন্ত্রের' বিস্ফোরক অভিযোগ সুষমার

লোকসভায় বিরোধী দল নেত্রী সুষমা স্বরাজ আজ ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ আনলেন। আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী মন্তব্য করেছেন লোকসভায় সোনিয়া কংগ্রেসের সাংসদের তাঁর বক্তব্যে বাধা দেওয়ার জন্য উসকানি দিয়েছেন। তিনি সোনিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন, ``সোনিয়া গান্ধী যা চান সেটাই লোকসভায় হয়।``

চেন্নাইয়ের হাসি জয়ে ওয়াটসনের শতরানও ম্লান

আইপিএল সিক্সের প্রথম শতরান করলেন রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসন। সোমবার চেন্নাইয়ের চিপকে মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। মাত্র ৬১ বলে শতরান করলেন ওয়াটসন।