শিন্ডেকে বয়কটের পথে বিজেপি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডেকে বয়কটের সিদ্ধান্ত নিল বিজেপি। শুক্রবার রাজনাথ সিংয়ের নেতৃত্বে বিজেপির কোর গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপি নেতৃত্ব পরিস্কার জানিয়ে দিয়েছে, লোকসভার নেতা শিন্ডের কোনও বার্তার প্রাপ্তি স্বীকার করবে না দল। তাঁর আহ্বানে কোনও বৈঠকেও যোগ দেবেন না বিজেপি সাংসদরা।

আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দুত্বে ফেরার ইঙ্গিত বিজেপির

দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে কি ফের হিন্দুত্বের তাস খেলতে চলেছে বিজেপি? বিজেপি-আরএসএস বৈঠকের পর এই সম্ভাবনা জোরালো হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ইস্যুটিকে কী ভাবে জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক করে তোলা যায় তা ঠিক করতে আজ সঙ্ঘের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতারা। 

প্রধানমন্ত্রী পদে মোদীর পক্ষেই সওয়াল যশবন্তের

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে নিয়ে বিজেপি দ্বিধাবিভাজনকে আরও প্রসারিত করে গুজরাটের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিনহা। এ দিন তিনি বলেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে লাভবান হবে দল। তাঁর দাবি দলের অধিকাংশ কর্মী যে ২০১৪-এ মোদীকেই প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। যশবন্ত সিনহা বলেন, "আমি যেখানেই যাই সাধারণ মানুষ, পার্টি কর্মীরা নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দলের প্রার্থী দেখতে চান। সব দিক বিবেচনা করে আমার মনে হয়, তাঁকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরলে পার্টি লাভবান হবে।"

জল্পনা উস্কে রাজনাথের সঙ্গে দেখা করলেন মোদী

ফের ২০১৪ নির্বাচনে নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে জল্পনা উস্কে দিল বিজেপি শিবির। অভিনন্দন জানাতে যাওয়া গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে লোকসভা নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা করলেন নতুন বিজেপি সভাপতি। রবিবারই রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। বিশদে না বললেও সাক্ষাতের পর নির্বাচনী আলোচনার কথা জানিয়ে দেন দুই নেতাই।

`গেরুয়া সন্ত্রাস` এর বিরোধিতায় দ্বিতীয় অভিষেক রাজনাথের

গেরুয়া সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের মন্তব্যের বিরোধিতায় দেশজুড়ে আজ প্রতিবাদ কর্মসূচী পালন করছে বিজেপি। এর মাধ্যমেই কংগ্রেস বিরোধী আন্দোলন গড়ে তুলতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে বিভিন্ন মহলে। বিজেপির সঙ্গে তাল মিলিয়েছে এনডিএ শিবিরের অন্যান্য সহযোগী দলগুলিও। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, এমন মন্তব্য করার আগে শিন্ডের ভাবা উচিত ছিল তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনাথ-পুত্রের পদপ্রাপ্তি ঘিরে উত্তরপ্রদেশ বিজেপিতে বিদ্রোহ

বছর কয়েক আগের কথা। বিজেপির সবর্ভারতীয় সভাপতি হিসেবে নিজের ছেলে পঙ্কজকে অখিল ভারতীয় যুব মোর্চার উত্তরপ্রদেশ শাখার সভাপতির পদ পাইয়ে দিয়েছিলেন রাজনাথ সিং। কিন্তু পরিণতি সুখের হয়নি। রাজ্যের বিজেপি নেতৃত্বের প্রবল বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়েছিলেন রাজনাথ। পদ পাওয়ার দিন কয়েকের মধ্যেই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন পঙ্কজ। এবার উত্তরপ্রদেশ বিধানসভার মুখে প্রভাবশালী ঠাকুর নেতার পুত্রস্নেহ একই ধরনের রাজনৈতিক অস্বস্তির মধ্যে ঠেলে দিল বিজেপিকে।