আশি বছরের বৃদ্ধাকে ধর্ষণ তামিলনাড়ুতে

বিকৃতকাম রেহাই দিল না ৮০ বছরের বৃদ্ধাকেও। তামিলনাড়ুতে ৮০ বছরের ওই বৃদ্ধাকে ধর্ষণ করল ৪১ বছরের এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে।

কালনা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার এক

কালনায় আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত। ধৃতের নাম সুবোধ হেমব্রম। আজ সকালে তাকে গ্রেফতার করে কালনা থানার পুলিস। গতকাল বর্ধমানের কালনার বাধাগাছি গ্রামে মাঠে কাজ করার সময় বন্দুক দেখিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কালনা থানার অভিযোগ দায়েরের পর সঞ্জয় মুর্মু নামে একজনকে গ্রেফতার করে পুলিস। ধৃত দুজনকে আজ কালনা মহকুমা আদালতে তোলা হবে। এখনও অধরা অন্য এক অভিযুক্ত। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।

ফের নারী নির্যাতন রানিগঞ্জে

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ফের নারী নির্যাতন রানিগঞ্জে। এবার বাবার সামনেই এক তরুণীর শ্লীলতাহানি করল চার দুষ্কৃতী। দুই অভিযুক্তকে হাতের কাছে পেয়ে এবার আর আইনের অপেক্ষা করেননি রানিগঞ্জের মানুষ। নিজেরাই গণধোলাই দিলেন। কিন্তু, মহিলাদের ওপর অপরাধের একের পর এক ঘটনা সামনে আসায় প্রশ্নের মুখে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা। প্রশ্ন উঠছে কমিশনারেটের বাস্তবতা নিয়েও।

রানীগঞ্জে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা

রানীগঞ্জে  বালিকা ধর্ষণের ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহরাব আলির বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ উঠল।দোষীদের শাস্তির দাবিতে আজ ফের ষাট নম্বর জাতীর সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ দেখানো হয় বিধায়কের বিরুদ্ধে। পুলিস অবরোধ তুলতে গেলে ক্ষুব্ধ জনতা পুলিসের গাড়ি ভাঙচুর করে। আগুন লাগানো হয় বেশ কয়েকটি গাড়িতে।

রাজধানীতে শৌচালয়ে ধর্ষিত শিশু, আটক ২২

ফের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দিল্লিতে। গতকাল সকালে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে এইমসে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ২২ জনকে আটক করে পুলিস।

দিল্লি ধর্ষণ কাণ্ড: সুপ্রিমকোর্টের ভর্ৎসনার মুখে দিল্লি পুলিস

দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে ফের অস্বস্তিতে দিল্লি পুলিস। নারীদের উপর যৌননিগ্রহের প্রতিবাদেরত বিক্ষোভকারীদের সঙ্গে আচরণ নিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল তারা।

ধর্ষণের জন্য মহিলারাই দায়ী: কংগ্রেস নেতার নিদান

"যব তক কোই মহিলা তেড়ি নজর সে হাসেগি নেহি, তব তক কোই আদমি উসে ছেড়েগা নেহি" (যতক্ষণ না কোনও মহিলা ইঙ্গিত করেন ততক্ষণ কোনও পুরুষ তাঁকে বিরক্ত করেন না।)" মোদ্দা কথা নিগ্রহ এবং ধর্ষণের জন্য মহিলারাই দায়ী। এমনটাই মত মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যদেব কাটরের। মঙ্গলবার ভিন্দের একটি সভায় এই মন্তব্য করেন তিনি। আগামী নভেম্বরে নির্বাচনের প্রচার সভায় রাজ্য কংগ্রেসের সভাপতি কান্তিলাল ভুরিয়া এবং বিরোধী দলনেতা অজয় সিং-এর উপস্থিতিতেই এমন মন্তব্য করেন কাটরে।

মধ্যপ্রদেশে ফের ধর্ষণের শিকার নাবালিকা

মধ্যপ্রদেরশের সিওনিতে পৈশাচিক যৌননির্যাতনের শিকার চারবছরের শিশু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ধরা পড়েনি মূল অভিযুক্ত ফিরোজ খান। এরমধ্যেই সেই সিওনিতেই চারদিনের মধ্যে নিজের কাকার পৈশাচিক লালসার শিকার হল সাত বছরের এক বালিকা। ওই বালিকাকে ধর্ষণ করে হত্যা করল অভিযুক্ত ব্যক্তি।

প্রয়াত বিচারপতি জগদীশ শরণ ভার্মা

চলে গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জগদীশ শরন ভার্মা। সোমবার গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। চলন্ত বাসে দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর সারা দেশের নারী নিরাপত্তা, যৌন নির্যাতন ও এই প্রসঙ্গে কঠোরতর আইন প্রণয়ন নিয়ে যে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছিল তাঁর নেতৃত্বে ছিলেন জাস্টিস ভার্মা।