অস্কার নিয়ে `এক্সাইটেড` নোরা

অস্কার মঞ্চে পারফরম্যান্স নিয়ে ভীষণ উত্তেজিত নোরা জোনস। এ বছরের অস্কার অনুষ্ঠানের সঞ্চালক সেদ ম্যাকফারলেন ছবি টেড-এর সাউন্ডট্র্যাক `এভরিবডি নিডস অ্যা বেস্ট ফ্রেন্ড` পারফর্ম করবেন তিনি। গানটির গীতিকার সেফ এবং নোরা। অস্কারে অরিজিনাল সং ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছে গানটি। এই ছবিতে অভিনয়ও করেছেন নোরা।

পণ্ডিত শ্রী রবিশঙ্কর(১৯২০-২০১২)

লন্ডনের ট্র্যাফালগার স্কোয়ারই হোক বা নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। সারা পৃথিবীকেই পণ্ডিত রবি শঙ্কর ভরিয়ে তুলেছিলেন ধ্রুপদী সঙ্গীতের মূর্চ্ছনায়। ভারতীয় সঙ্গীতকে এভাবে বিশ্বের দরবারে প্রথম হাজির করেছিলেন রবিশঙ্করই। পরিচিত হয়েছিলেন ভারতীয় মার্গ সঙ্গীতের দূত হিসেবে।

সুরসম্রাটের নারীরা

পণ্ডিত রবিশঙ্করের সৃষ্টির মতোই বৈচিত্রময় ছিল তাঁর ব্যক্তিগত জীবনও। তাঁর বোহেমিয়ান মন কোনওদিনই বাঁধা পড়েনি সাংসারে। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় সঙ্গীত জগতের এই মহীরুহ। বেশিরভাগ ক্ষেত্রেই বিরত থেকেছেন বৈবাহিক সম্পর্ক থেকে।

টুইটারে শোকবার্তা বিনোদন জগতের

সকাল হতেই এসেছে সেই দুঃসংবাদ। সুরের জাদুকর পণ্ডিত রবিশঙ্কর আর নেই। শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। প্রয়াত সেতার মায়েস্ত্রোকে টুইটারে শ্রদ্ধা জানাল শোকস্তব্ধ ভারতের বিনোদন জগত।

সুরলোকের যাত্রায় সুরের জাদুকর

চলে গেলেন সেতারের জাদুকর পণ্ডিত রবিশঙ্কর। মঙ্গলবার বিকেল সাড়ে চারটেতে আমেরিকার সান ডিয়েগোতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯২। গত বৃহস্পতিবার শ্বাসকষ্টের কারণে তাঁকে লা জোলার স্ক্রিপস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তিন বারের গ্র্যামি জয়ী এই সেতার বাদকের হাত ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পশ্চিমে পদার্পণ করে। এবছরও গ্র্যামিতে মনোনীত হন তিনি।

অনুষ্কার জন্মদিনে ব্র্যাঞ্জেলিনা

কিংবদন্তী সেতার-শিল্পী রবিশঙ্কর-তনয়া অনুষ্কার জন্মদিনের পার্টিতে সুদুর আমেরিকা থেকে লন্ডন উড়ে এলেন হলিউডের হট জুটি আঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট। গত ৯ জুন জন্মদিন ছিল অনুষ্কার। পার্টিতে ব্রাঞ্জেলিনার সঙ্গে উপস্থিত ছিলেন সাগরপারের বেশ কিছু তারকারাও।

নৌবাহিনীর তথ্য ফাঁস, তল্লাশি অভিযানে সিবিআই

ভারতীয় নৌবাহিনীর `ওয়ার রুম` থেকে গোপন নথি লোপাটের মামলার ঘটনায় দিল্লি ও গুরুগাঁওয়ের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। সেই সঙ্গে ২০০৬ সালে এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ভার্মার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি সুইস কোম্পানির কাছে নৌসেনার যুদ্ধপ্রস্তুতি সংক্রান্ত তথ্য বেচে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ এনেছে সিবিআই।