নির্ঘণ্ট ঘোষণা রাজ্যের, ভাঙড়েই ভোট যুদ্ধে নামল বামেরা

২৬ এপ্রিল জেলায় পঞ্চায়েত ভোটের ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগনায় ভোটপ্রচারে নামল সিপিআইএম নেতৃত্ব। রাজ্যে রাজনৈতিক হিংসার প্রতিবাদ, ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরানোর দাবি সহ একাধিক ইস্যুতে আজ ভাঙড়ে মিছিল-সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএম।

ময়দানে রেজ্জাক, আক্রমণের কেন্দ্রস্থলেই সভা আজ

আজ থেকে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়তে চলেছেন রেজ্জাক মোল্লা। যেখানে তিনি আক্রান্ত হয়েছিলেন সেই ভাঙড়েই আজ সভা করবেন তিনি। উপস্থিত থাকবেন সূর্যকান্ত মিশ্র, গৌতম দেব, সুজন চক্রবর্তীরা।

আরাবুলের জামিন খারিজ করল আদালত

আরাবুল ইসলামের জামিনের আবেদন খারিজ করল বারুইপুর আদালত। ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তথ্যপ্রমাণ প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে আরাবুলের জামিনের আবেদন নাকোচ করে আদালত।

আজ রেজ্জাক হামলায় আরাবুলের শুনানি

রেজ্জাক মোল্লার ওপর হামলার ঘটনায় তদন্তের বিষয়ে মামলার শুনানি আজ। গত মঙ্গলবার, নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন রেজ্জাকপুত্র মুস্তাক আহমেদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুস্তাক আহমেদ নিরপেক্ষ সংস্থাকে দিয়ে গোটা ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন । আজ হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলার শুনানি হবে।

বামেদের ধিক্কার মিছিলে জনজোয়ার

রেজ্জাক মোল্লা সহ দলীয় কর্মীদের আক্রমণের প্রতিবাদে রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করল বামেরা। কলকাতায় প্রতিবাদ মিছিলের শুরুতে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ শীর্ষ বাম নেতারা। ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিলে পা মেলান অসংখ্য মানুষ। 

আরাবুলের পাশেই পার্থ, মহাকরণেই দলীয় কর্মসূচী ঘোষণা

বামনঘাটার বাম কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় আরাবুল ইসলামের পাশেই দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, সিপিআইএম সমর্থকেরাই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আরাবুলের ওপর। আহত হওয়ায় আরাবুলকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সিপিআইএম রাজ্যজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে বলে তাঁর অভিযোগ। মহাকরণে আজ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে হাজির ছিলেন পুলিস-প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।

এম আর আই-এ কোমরে চিড় ধরা পড়ল রেজ্জাকের

রেজ্জাক মোল্লার কোমরের দুটি হারে চিড় ধরা পড়েছে। আজ সকালেই প্রবীন বিধায়কের এমআরআই করা হয়। সেই পরীক্ষায় তাঁর কোমরের হারে চিড় ধরা পড়ে। বিকেলে তাঁর সিটি স্ক্যান হওয়ার কথা। চোয়ালের হারে কোনও ধরণের চোট আছে কিনা স্ক্যান করে পরীক্ষা করা হবে। তাঁর চিকিত্সার জন্য ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

বামেদের উপর গুলি চলল বামনঘাটায়

ফের অগ্নিগর্ভ ভাঙড়। এবার বামনঘাটায়। গুলি, বোমা, বাসে আগুন, ভাঙচুর। সিপিআইএম নেতাদের অভিযোগ, আলিপুরে বিক্ষোভ সভায় আসার পথে তাঁদের সমর্থক বোঝাই বাসগুলির উপর হামলা চালায় আরাবুল ইসলামের নেতৃত্বে তৃণমূল কর্মীরা। হামলায় অন্তত ৬ জন সিপিআইএম সমর্থক গুলিবিদ্ধ। জখম আরও বেশ কয়েকজন। আগুন দেওয়া হয় ১২টি বাসে। ভাঙচুর হয়েছে আরও বেশ কয়েকটি বাস। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পিছন থেকে সিপিআইএমের মিছিলে ইটবৃষ্টি শুরু হয়। বাঁশ দিয়ে গাড়ি ভাঙচুর চলে। রাস্তায় ফেলে বহু বাম কর্মী সমর্থককে মারধর করা হয়। চালানো হয় গুলি, ব্যাপক বোমাবাজিও হয়েছে। প্রাণভয়ে অনেকে পালিয়ে যান। পরপর দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেজ্জাক

আক্রান্ত রেজ্জাক মোল্লাকে আরও অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। আজ সকালে হাসপাতালের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিত্‍‍‍সকেরা। রেজ্জাক মোল্লাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া নিয়েই গতকাল দুপুর থেকেই টানা পোড়েন চলছিল। প্রবীণ ওই বিধায়ককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য সরকার চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করে সিপিআইএম।